ঢাকা রবিবার, ১২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় গ্রেফতার ২৩  বরিশালে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির আলোচনা সভা  এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় বিক্ষোভ, অধ্যক্ষের কক্ষ ভাঙচুর ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন? এখনই ফিরে আসুন এক মাসের আন্দোলনেও বকেয়া পাওনা মেলেনি ছাঁটাইকৃত ৫শ শ্রমিকের ​বরিশালের নবাগত বিভাগীয় পরিচালকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন শিশু সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিল মা, অতঃপর    শিক্ষাপ্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর: তথ্য মন্ত্রী মঠবাড়িয়ায় আর্জেন্টিনা- ব্রাজিল সমর্থকের পরকীয়া প্রেম ভাইরাল  শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ
  • আইডিয়ালের আতিকুরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    আইডিয়ালের আতিকুরের দেশত্যাগে নিষেধাজ্ঞা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানী ঢাকার ঐহিত্যবাহী মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রশাসনিক কর্মকর্তা কাম উপ-সহকারী প্রকৌশলী আতিকুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

    আজ (রোববার) ঢাকার সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন।


    আদালতের দুদকের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা আমিনুল ইসলাম  এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, তার বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তা সহকারী পরিচালক মাহবুব রহমান তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ আদেশ দেন।

    আতিকুর রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর গত ৩ আগস্ট শিক্ষা মন্ত্রণালয় থেকে তা তদন্তের নির্দেশ দেওয়া হয়। 

    অনুসন্ধানে জানা গেছে, আতিকুর রহমান খানের মালিকানাধীন ন্যাশনাল ফ্রায়েড চিকেনের নামে সাউথইস্ট ব্যাংকে ২০১৫ সালে একটি হিসাব খোলা হয়। ওই হিসাবে প্রায় সোয়া ২ কোটি টাকা লেনদেন হয়েছে। কিন্তু সরেজমিন আফতাবনগরে সেই প্রতিষ্ঠানের কোনো হদিস পাওয়া যায়নি। এছাড়া আতিকুর রহমান খানের মালিকানাধীন এইচ কে খান এন্টারপ্রাইজের নামে প্রাইম ব্যাংকের একটি হিসাবে ৮ কোটি টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে। খোঁজ নিয়ে ওই প্রতিষ্ঠানের ঠিকানায় বনশ্রীর মসজিদ মার্কেটের বিশ্বাস লাইব্রেরি দেখা গেছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ