ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার
  • শিশুকে বালিশচাপায় হত্যা করলো সৎ মা 

    শিশুকে বালিশচাপায় হত্যা করলো সৎ মা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় বালিশচাপা দিয়ে শিশু হত্যার অভিযোগে সৎ মা নুরজাহান আক্তার নুপুরকে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। 

    রবিবার  সকালে সৎ মা নুপুর (২২) কে আসামি করে নিহত শিশুর পিতা ওমর ফারুক সোনাইমুড়ী থানায় মামলা একটি হত্যা মামলা দায়ের করেন। পরে দুপুরে নোয়াখালী পুলিশ নুপুরকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে।

    নিহত শিশু আব্দুল্লাহ আল নাফিজ (৮) ওমর ফারুক ও তার প্রথম স্ত্রী সামছুন নাহার দম্পতির সন্তান। ২০১৯ সালে ওমর ফারুকের সাথে সামছুন নাহারের বিবাহ বিচ্ছেদ হয়। 

    স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল্লাহ আল নাফিজ এতিমখানা থেকে পড়ালেখা করত। সৎ মা তাকে বাড়িতে নিয়ে প্রায়ই নির্যাতন করত। পিতার অনুপস্থিতিতে শনিবার রাত ৯ টায় শিশু নাফিজকে বালিশ চাপা দিয়ে হত্যা করে কাঁথা দিয়ে মরদেহ মুড়িয়ে খাটের ওপর ফেলে রাখে।  এক পর্যায়ে শিশুর বাবা এসে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে নুপুরকে আটক করে পুলিশ। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ