ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি  গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে লিগ্যাল নোটিশ আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজ ব্যাংকের টাকা চুরি মামলায় গণঅধিকার পরিষদ নেতা গ্রেফতার বরিশালে ২০ হাজার মিটার অবৈধ জাল বিনষ্ট, ৪ জনকে জরিমানা বরিশালে সেপ্টেম্বরে ৪৭১ অপরাধ সংঘটিত, ধর্ষণের ঘটনা কমলেও আইনশৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা ঝালকাঠিতে বিদ্যালয়ের মাঠে নির্মাণ সামগ্রী, নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ মঠবাড়িয়ায় ট্রলি ব্যাগের ভেতর থেকে ৪ কেজি উদ্ধার, আটক ১  শহরে যানজট ও দুর্ঘটনা কমাতে হলে নির্দিষ্ট আইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে অটোরিকশা চালাতে হবে
  • আরও একটি রাজধানী তালেবানের দখলে

    আরও একটি রাজধানী তালেবানের দখলে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের আরও একটি প্রদেশ দখল করেছে দেশটির তালেবান বিদ্রোহীরা। রোববার (৮ আগস্ট) দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় তাখার প্রদেশের রাজধানী তালোকান দখলে নেয় তারা।

    প্রদেশটির বাসিন্দা ও একটি নিরাপত্তা সূত্রের উদ্বৃতি বিষয়টি নিশ্চিত করেছে বার্তাসংস্থা এএফপি।


    বার্তাসংস্থাটি বলছে, তালোকান শহর দখলের মাধ্যমে তালেবান যোদ্ধারা একদিনে তিনটি প্রাদেশিক রাজধানী নিজেদের দখলে নিলো। এর আগে রোববার দিনের প্রথম ভাগে তালেবান যোদ্ধাদের দখলে যায় দুই প্রাদেশিক রাজধানী কুন্দুজ এবং সার-ই-পুল।

    কুন্দুজ প্রদেশের রাজধানীর নাম কুন্দুজ এবং সার-ই-পুল প্রদেশের রাজধানীর নাম সার-ই-পুল। দু’টিই আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ। অন্যদিকে তাখার দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ।

    আফগান ওই নিরাপত্তা সূত্রটি এএফপি’কে জানিয়েছে, ‘তালেবানের হামলার কারণে রোববার বিকেলে আমরা শহরটি থেকে পিছু হটতে বাধ্য হই। (আফগান) সরকার আমাদের জন্য সাহায্য পাঠাতে ব্যর্থ হওয়ার পরই আমরা শহর ছেড়ে বেরিয়ে যাই।’

    তালোকান শহরের এক বাসিন্দা জানিয়েছেন, আফগানিস্তানের সরকারি নিরাপত্তা বাহিনী ও কর্মকর্তাদেরকে তিনি গাড়ির বহর নিয়ে শহরটি ছেড়ে বেরিয়ে যেতে দেখেছেন।

    এর আগে তালেবানের হাতে কুন্দুজ প্রদেশের পতন হয়। সেখানকার প্রাদেশিক কাউন্সিলের এক সদস্য আমরুদ্দিন ওয়ালি জানিয়েছিলেন, ‘রাজধানীর সড়কগুলোতে তালেবান ও আফগান সামরিক বাহিনীর সদস্যদের মধ্যে তীব্র লড়াই চলছে। সামরিক বাহিনীর কিছু সদস্য আক্রমণের মুখে বিমানবন্দরের দিকে পিছু হটেছেন।’


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ