ঢাকা বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • জাহানাবাদ ক্যান্টনমেন্টে পৌঁছেছে বরিশালের পাঁচ রোভার স্কাউট জাতির পিতার পরিবারের বিশেষ নিরাপত্তা আইন বাতিল, সংসদে বিল পাস দেশজুড়ে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ মঠবাড়িয়ায় ৮ বিবাহ করা চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার আগৈলঝাড়ায় ৬০০ টাকার পেট্রোলের জন্য ৫০০ টাকা গাড়ী ভাড়া বিডিআর হত্যাকাণ্ড দেখে ফেলায় আমার স্বামীকে হত্যা করেন জিয়াউল আন্দোলনকারীদের দায়মুক্তি দিয়ে জুলাই গণঅভ্যুত্থান বিল পাস মাছের বাজারে বৈশাখের আমেজ, ‍ইলিশের কেজিতে বেড়েছে ৪০০ টাকা  শতকোটি টাকা দুর্নীতির অভিযোগে আসিফ নজরুলের বিরুদ্ধে দুদকে আবেদন বানারীপাড়ায় জীবিকার শেষ সম্বল হারিয়ে বাচ্চু’র আর্তনাদ
  • ময়মনসিংহ মেডিকেলে ২৪ ঘণ্টায় আরও মৃত্যু ১৭

    ময়মনসিংহ মেডিকেলে ২৪ ঘণ্টায় আরও মৃত্যু ১৭
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৯ জন করোনা শনাক্ত হয়ে এবং ৮ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

    সোমবার (৯ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।

    তিনি জানান, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ৯ জনের মধ্যে ৭ জন ময়মনসিংহের বাসিন্দা। বাকি দু'জনের বাড়ি নেত্রকোনায়। উপসর্গ নিয়ে মারা যাওয়া ৮ জনের মধ্যে চারজনের বাড়ি ময়মনসিংহে। বাকি চারজনের বাড়ি নেত্রকোনা, সিরাজগঞ্জ, শেরপুর ও গাজীপুর জেলায়।

    এর আগে শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ১২ জনের মৃত্যু হয়। এদের মধ্যে ৭ জন করোনা শনাক্ত হয়ে এবং ৫ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

    ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ৪২০ জন। এদের মধ্যে ২২ জন আইসিইউতে আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৪০ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৬ জন।

    এদিকে ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানিয়েছেন, জেলায় নতুন করে ১ হাজার ৩০৫ জনের নমুনা পরীক্ষা করে ২০৮ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় সংক্রমণের হার ১৫ দশমিক ৯৩ শতাংশ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ