ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি বরিশালে নানা আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার সাবেক এমপি রিমনের বাসা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ : পীর চরমোনাই একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন তিন আসামির জবানবন্দিতে উঠে এলো অপ্রতিম হত্যার ভয়াবহ বর্ণনা দুর্নীতিবাজদের চিহ্নিত করতে কমিটি, বিদেশ ভ্রমণে লাগাম টানার নির্দেশ বিসিসিতে পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা
  • মাস্ক না পরলে জরিমানার বিষয়ে ভাবছে সরকার : তথ্যমন্ত্রী

    মাস্ক না পরলে জরিমানার বিষয়ে ভাবছে সরকার : তথ্যমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাস্ক না পরলে যাতে জরিমানার আওতায় আনা যায়, সেজন্য সরকার ভাবছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। 

    সোমবার (৯ আগস্ট) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    মন্ত্রী বলেন, এখন স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে, পাশাপাশি মাস্ক পরিধান করা। মাস্ক না পরলে যাতে জরিমানা করা যায়, সেজন্যে সরকার ভাবছে। তবে স্কুল-কলেজ এখনই খুলছে না। পাশাপাশি গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। 

    করোনাভাইরাসের সংক্রমণ রোধে লাগাতার বিধিনিষেধ দিয়ে রাখা সমাধান নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, এটি খেটে খাওয়া মানুষের দেশ। এখানে জীবন-জীবিকার মধ্যে সমন্বয় ঘটিয়ে সিদ্ধান্ত নিতে হয়। জীবিকা সচল রাখতে বিধিনিষেধ শিথিল হচ্ছে। 

    মন্ত্রী বলেন, অনেক উন্নত দেশে সবকিছু খুলে দেওয়া হয়েছে। সেখানেও করোনা আছে, মারা যাচ্ছে। ইংল্যান্ডে হাজারো মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। তারপরেও সব খুলে দেওয়া হয়েছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ