ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • পরীর সঙ্গী রাজের বিরুদ্ধে মিলেছে গুরুত্বপূর্ণ তথ্য

    পরীর সঙ্গী রাজের বিরুদ্ধে মিলেছে গুরুত্বপূর্ণ তথ্য
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সম্প্রতি অভিযান গ্রেপ্তার হয় মডেল ফারিয়া মাহাবুব পিয়াসা, মরিয়ম আক্তার মৌ, নায়িকা পরীমণি ও প্রযোজক নজরুল ইসলাম রাজসহ বেশ কয়েকজন সহযোগীকে। গ্রেপ্তারের পর তাদের বাসা-অফিস থেকে বিদেশি মদ ও মাদকদ্রব্য উদ্ধারের কথা জানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

    গত বুধবার (৪ আগস্ট) রাতে গ্রেপ্তারের পর প্রযোজক নজরুল ইসলাম রাজকে মাদক মামলায় জিজ্ঞাসাবাদ করছে সিআইডি। সিআইডির জিজ্ঞাসাবাদকালেই রোববার (৮ আগস্ট) রাতে রাজের বনানীর বাসায় তল্লাশি চালায় তদন্ত সংশ্লিষ্ট একটি দল। তল্লাশি অভিযানে একটি হ্যারিয়ার ও আরএভি-৪ মডেলের একটি গাড়ি জব্দ করা হয়।


    সোমবার (৯ আগস্ট) বিকেলে যোগাযোগ করা হলে সিআইডির অতিরিক্ত ডিআইজি ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, রাজের বাসা থেকে দুটি গাড়ি জব্দ করা হয়েছে। গাড়ি দুটো কীভাবে কেনা, গাড়ি দুটির কার নামে কেনা, কোথায় থেকে, কবে কেনা সেটা আমরা খতিয়ে দেখছি। এই গাড়ি কেনার অর্থ কীভাবে পেয়েছেন সেটাও খতিয়ে দেখা হবে।

    তিনি আরও বলেন, পরীমণির বাসায় মদের সাপ্লায়ার ছিলেন রাজ। এছাড়া কথিত মডেলদের দিয়ে বিভিন্ন পার্টি এবং ইনডোর প্রোগ্রামের আড়ালে বিশিষ্টজন-ব্যবসায়ীদের সঙ্গে ব্লাকমেইল ও প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।

    রাজের বিরুদ্ধে দুই মামলা

    রাজের বাসা থেকে বিপুল পরিমাণ মাদক জব্দের ঘটনায় মাদক আইনে এবং অশ্লীল ও পর্নোগ্রাফির বিভিন্ন ডিজিটাল কনটেন্ট পাওয়ায় পর্নোগ্রাফি আইনে মামলা করে র‌্যাব।

    প্রযোজক নজরুল ইসলাম রাজের বাড়ি গোপালগঞ্জ সদরের দুর্গাপুরে। চলচ্চিত্র ও নাটক প্রযোজনার পাশাপাশি অভিনয় করেন তিনি।

    জানা যায়, পরীমণির প্রথম ছবি ভালোবাসা সীমাহীন-এর প্রযোজক ছিলেন এই নজরুল ইসলাম রাজ। তিনি প্রযোজনার পাশাপাশি অভিনয়ও করে থাকেন। তার হাত ধরেই নাটক থেকে সিনেমায় নাম লেখান পরী।

    ২০১৯ সালের জুলাইয়ে রাজ মাল্টিমিডিয়া নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে তোলেন নজরুল রাজ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ