ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার
  • বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে মারধর, আটক ৬

    বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে মারধর, আটক ৬
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রংপুরের গঙ্গাচড়ায় স্কুলছাত্রী বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা রোববার রাতে থানায় মামলা দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক অভিযুক্ত ৬ জনকে গ্রেফতার করে। সোমবার তাদের আদালতে পাঠায় পুলিশ।

    মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার গজঘণ্টা ইউনিয়নের জয়দেব কাগজীপাড়া গ্রামের মন্টু মিয়ার ছেলে সুমন মিয়া (২১) নবম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে স্কুল ও প্রাইভেট পড়তে যাওয়া-আসার পথে তার কয়েকজন বখাটে বন্ধুসহ উত্ত্যক্ত করত। এ ঘটনা জেনে ওই ছাত্রীর ভাই গত ২৭ জুলাই প্রতিবাদ করলে তাকে মারধর করে অভিযুক্ত সুমন ও তার পরিবারের সদস্যরা।

    স্থানীয় ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিকে মৌখিক অভিযোগ দিয়ে সমাধান না পাওয়ায় রোববার রাতে গঙ্গাচড়া মডেল থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী ছাত্রীর পিতা।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে গঙ্গাচড়া মডেল থানার ওসি সুশান্ত কুমার সরকার বলেন, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ