ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • রাজশাহী মেডিকেলে করোনা ওয়ার্ডে আরও ২১ জনের মৃত্যু

    রাজশাহী মেডিকেলে করোনা ওয়ার্ডে আরও ২১ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনাভাইরাস ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর ১০ জন, পাবনার চারজন, নওগাঁর চারজন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন ও নাটোরের একজন।

    পাঁচজন করোনা পজিটিভ হয়ে মারা গেছেন। বাকি ১৪ জনের করোনা উপসর্গ ছিল। এছাড়া দুইজন করোনা নেগেটিভ হওয়ার পর মারা গেছেন।

    রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৪৩ জন। এ নিয়ে ৫১৩ বেডের বিপরীতে মোট ভর্তি আছেন ৩৮০ জন।

    এর আগের দিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৩৪৬টি নমুনা পরীক্ষায় ৮৮ জনের করোনা পজিটিভ আসে। এক্ষেত্রে জেলায় শনাক্ত হার ২৩ দশমিক ১০ শতাংশ। চাঁপাইনবাবগঞ্জের ৮৬টি নমুনায় ১০ জনের পজিটিভ এসেছে। শনাক্ত হার ১১ দশমিক ৬৩ শতাংশ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ