ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি বরিশালে নানা আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার সাবেক এমপি রিমনের বাসা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ : পীর চরমোনাই একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন তিন আসামির জবানবন্দিতে উঠে এলো অপ্রতিম হত্যার ভয়াবহ বর্ণনা দুর্নীতিবাজদের চিহ্নিত করতে কমিটি, বিদেশ ভ্রমণে লাগাম টানার নির্দেশ বিসিসিতে পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা
  • ১৫ আগস্ট টাইম স্কয়ারে বঙ্গবন্ধুর ছবি প্রদর্শিত হবে

    ১৫ আগস্ট টাইম স্কয়ারে বঙ্গবন্ধুর ছবি প্রদর্শিত হবে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নিউইয়র্কের ঐতিহাসিক টাইমস স্কয়ারের বিলবোর্ডে প্রদর্শিত হবে। এই উপলক্ষ্যে আয়োজকদের ৫০ লাখ টাকা সহায়তা দিয়েছে আনোয়ার গ্রুপ ও বাংলাদেশ ফিনান্স।

    মঙ্গলবার (১০ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানের মাধ্যমে এই সহায়তা দেওয়া হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে টাইমস স্কয়ারে বঙ্গবন্ধুর ছবি প্রদর্শিত হবে। এটা খুব ভালো উদ্যোগ সেখানে বঙ্গবন্ধুর জীবনী ও ভাষণ তুলে ধরা হবে। এটা আমাদের জন্য গৌরবের। ১৫ আগস্ট মধ্যরাত থেকে ৭২০ বার বঙ্গবন্ধুর ছবি প্রদর্শিত হবে।

    অনুষ্ঠানে আনোয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মানোয়ার হোসেন ২৫ লাখ ও বাংলাদেশ ফিন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ২৫ লাখ টাকার প্রতীকী চেক হস্তান্তর করেন। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন ড্রিম প্রোডাকশনের প্রধান নির্বাহী ফাহিম ফিরোজ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ