ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে নামাজ পড়া অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই  বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত পুলিশের হাতে গ্রেফত‍ারের ভয়ে ছাদ বেয়ে পালাতে গিয়ে আ’লীগ নেতার মৃত্যুর অভিযোগ  রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের পাশে রাখবো: হানজালা মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বরিশালে পিআরসি স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন যুবদল নেতা তসলিম উদ্দিন বরিশালে পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৪ জন নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে রাস্তা ও প্যালাসাইডিং নির্মাণ কাজের উদ্বোধন
  • সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে সমাবেশ

     সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে সমাবেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের অব্যাহত নির্যাতনের প্রতিবাদে বরিশালে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।  আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় বৈরী আবহাওয়ায় নগরীর প্রাণ কেন্দ্র সদররোডে এ কর্মসূচি পালিত হয়।  

    মুক্ত মনা লেখক কাজল রায়ের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক উন্মেষ রায়,  অধ্যাপক মিজানুর রহমান সেলিম, অধ্যাপক দুলাল মজুমদার, ডাঃ মনিষা চক্রবর্তী, সাংবাদিক সৈয়দ মেহিদী হাসান, এ্যাড, একে আজাদ,  সাংবাদিক অপূর্ব অপু, লিটু দত্ত, ববি শিক্ষার্থী রাকিব প্রমুখ।

    এসময় তারা বলেন, প্রতিবারেই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সংখ্যালঘুদের উপর হামলাকারীরা রক্ষা পেয়ে যাচ্ছে। এদের কখনো বিচারের মুখোমুখি করা হয় না।

    বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করা সহ সংশ্লিষ্ট এলাকার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ইনচার্জ (ওসি)কে প্রত্যাহারসহ রাষ্ট্র থেকে ধর্মকে পৃথক করার দাবী জানান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ