ঢাকা রবিবার, ১২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় গ্রেফতার ২৩  বরিশালে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির আলোচনা সভা  এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় বিক্ষোভ, অধ্যক্ষের কক্ষ ভাঙচুর ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন? এখনই ফিরে আসুন এক মাসের আন্দোলনেও বকেয়া পাওনা মেলেনি ছাঁটাইকৃত ৫শ শ্রমিকের ​বরিশালের নবাগত বিভাগীয় পরিচালকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন শিশু সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিল মা, অতঃপর    শিক্ষাপ্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর: তথ্য মন্ত্রী মঠবাড়িয়ায় আর্জেন্টিনা- ব্রাজিল সমর্থকের পরকীয়া প্রেম ভাইরাল  শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ
  • মাদক মামলায় মৌর আরও ২ দিনের রিমান্ড

    মাদক মামলায় মৌর আরও ২ দিনের রিমান্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাদক মামলায় তৃতীয় দফায় কথিত মডেল মরিয়ম আক্তার মৌর (মৌ আক্তার) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

    মঙ্গলবার (১০ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমান  শুনানি শেষে রিমান্ডের এই আদেশ দেন।

    এদিন দুপুর সাড়ে ১২টায় পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয় মডেল মৌকে। এ সময় মোহাম্মদপুর থানার মামলায় তদন্ত সংস্থা সিআইডি ফের ৫ দিনের রিমান্ডের আবেদন করেন। 

    আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষ বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ডের আদেশ দেন।

    এর আগে ৬ আগস্ট চার দিন ও গত ২ আগস্ট তিন দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত।

     গত ১ আগস্ট গভীর রাতে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডে নিজ বাসা থেকে মৌকে ইয়াবাসহ আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকের পর রাজধানীর মোহাম্মদপুর থানায় তার বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ