ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • নিয়মিত পর্নো দেখতেন ‘শিশুবক্তা’ রফিকুল : পুলিশ

    নিয়মিত পর্নো দেখতেন ‘শিশুবক্তা’ রফিকুল : পুলিশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘শিশুবক্তা’ রফিকুল ইসলামের মোবাইল ফোনে বিপুল পরিমাণ পর্নো ভিডিও পাওয়া গেছে। মঙ্গলবার ( ১৩ এপ্রিল) দুপুরে গাজীপুরের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইলতুৎমিশ সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।

    মোহাম্মদ ইলতুৎমিশ বলেন, রফিকুল ইসলামের মোবাইল ফোনে আপত্তিকর এডাল্ট কনটেন্ট অশ্লীল পর্নো পেয়েছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। তিনি নিয়মিত পর্নোগ্রাফি ভিডিও দেখাসহ রাষ্ট্রবিরোধী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতেন। তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮(৫)(ক) ধারা যুক্ত করা হয়েছে।

    তিনি আরও জানান, জেলহাজতে থাকা রফিকুলকে সাতদিনের রিমান্ড চেয়ে মঙ্গলবার সকালে গাজীপুর সিনিয়ার জুডিশিয়াল আদালতে আবেদন করা হয়েছে।

    এর আগে গত ৭ এপ্রিল নেত্রকোনার নিজ বাড়ি থেকে মাদানীকে আটক করে র‍্যাব। এ সময় তার কাছ থেকে চারটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তার বিরুদ্ধে গাজীপুরের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে র‍্যাব। এরপর থেকে তিনি গাজীপুর জেলা হাজতে রয়েছেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ