ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি  গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে লিগ্যাল নোটিশ আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজ ব্যাংকের টাকা চুরি মামলায় গণঅধিকার পরিষদ নেতা গ্রেফতার বরিশালে ২০ হাজার মিটার অবৈধ জাল বিনষ্ট, ৪ জনকে জরিমানা বরিশালে সেপ্টেম্বরে ৪৭১ অপরাধ সংঘটিত, ধর্ষণের ঘটনা কমলেও আইনশৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা ঝালকাঠিতে বিদ্যালয়ের মাঠে নির্মাণ সামগ্রী, নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ মঠবাড়িয়ায় ট্রলি ব্যাগের ভেতর থেকে ৪ কেজি উদ্ধার, আটক ১  শহরে যানজট ও দুর্ঘটনা কমাতে হলে নির্দিষ্ট আইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে অটোরিকশা চালাতে হবে
  • ইরানে প্রতি দুই মিনিটে একজন করোনা রোগীর মৃত্যু

    ইরানে প্রতি দুই মিনিটে একজন করোনা রোগীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইরানে করোনাভাইরাস পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছেন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন সোমবার জানিয়েছে, ইরানে প্রতি দুই মিনিটে একজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এমন এক সময় এই খবর প্রকাশ করলো তারা যখন, একদিনে সর্বোচ্চ ৫৮৮ জনের মৃত্যু হলো দেশটিতে। খবর আল আরাবির।

    দেশটিতে হঠাৎ করে করোনার এমন বাড়বাড়ন্তের জন্য সামাজিক দূরত্ব না মানাকে দায়ীকে করেছে কর্তৃপক্ষ। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বলছে, অনেক হাসপাতালে নতুন রোগী ভর্তি করার মতো সিটও খালি নেই। অনেকেই আবার টিকাদান কর্মসূচি নিয়ে ধীরগতির জন্য সরকারকে দুষছে। ৮ কোটি ৩০ লাখ জনসংখ্যার দেশটিতে মাত্র ৪ শতাংশ মানুষকে করোনা টিকার পূর্ণ ডোজ দেয়া সম্ভব হয়েছে।


    ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সব মিলিয়ে দেশটিতে এ পর্যন্ত ৯৪ হাজার ৬০৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্তও হয়েছে ৪০ হাজার ৮০৮ জন। সবমিলিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা ৪১ লাখ ৯৯ হাজার ছাড়িয়ে গেছে। এমনকি করোনার উচ্চ সংক্রামক ডেল্টা ধরনের কারণে দেশটিতে পঞ্চম ঢেউ আসতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

    ইরানের রাষ্ট্রীয় টিভির খবরে বলা হয়, প্রতি দুই সেকেন্ডে একজন মানুষ আক্রান্ত হচ্ছে। আর প্রতি দুই মিনিটে একজন মানুষ করোনায় মারা যাচ্ছে দেশটিতে। সেখানে আরও বলা হয়, ইরানের ৩১টি প্রদেশের মধ্যে বেশিরভাগটিতেই সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ