ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • আগৈলঝাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই  মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    আগৈলঝাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই  মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগৈলঝাড়ায় তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১৫০পিস ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম।  

    গ্রেপ্তারকৃত মাদকব্যবসায়ীরা হল উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের মৃত রফিজ উদ্দিন ফকিরের ছেলে জাকির ফকির (৪৫) এবং একই উপজেলার রত্নপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের সিদ্ধেশ্বর মালাকারের ছেলে মাদক ব্যবসায়ী সুনীল মালাকার (৪৫)। বিষয়টি নিশ্চিত করেছেন  আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ছরোয়ার । 

    এদের মধ্যে জাকির ফকির পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী, অর্ধডজন মাদক মামলার আসামী। জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে  মঙ্গলবার সন্ধ্যায় বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম ফুল্লশ্রী গ্রামে অভিযান  চালায় । এসময়  নিজ বাসা থেকে জাকির ফকিরকে ১৪০ পিস ইয়াবাসহ থেকে গ্রেপ্তার করে। 

    এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক খোন্দকার জাফর আহম্মেদ বাদী হয়ে মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন । যার নং-৪। একই দিন মোল্লাপাড়া গ্রাম থেকে  সুনীল মালাকারকে ১০পিস ইয়াবা ও ১শ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয় ।  এ ঘটনায় বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সিদ্দিকুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন, যার নং-৫ । 

    আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ছরোয়ার জানান  আসামী জাকির ফকির ও সুনীল মালাকারকে বুধবার বরিশাল আদালতের মাধ্যমে করাগারে প্রেরণ করা হয়েছে ।  
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ