ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • উজিরপুরে বাবা- ছেলের খুনিদের ফাঁসির দাবীতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

    উজিরপুরে বাবা- ছেলের খুনিদের ফাঁসির দাবীতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের উজিরপুরে প্রতিপক্ষের হামলায় নিহত মুক্তিযোদ্ধা ও তার ছেলে হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিল। বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের সামনে রাস্তার দু'পাশে শতাধিক মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানেরা এ মানববন্ধনে অংশগ্রহন করে। 

    মানববন্ধনে উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিলের সাবেক কমান্ডার ওয়াদুত সরদারের সভাপতিত্বে ও সাবেক ডেপুটি কমান্ডার হারুন অর রশিদের সঞ্চালানায় বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা  কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ মহিউদ্দিন মানিক (বীর প্রতিক), সাবেক ডেপুটি কমান্ডার ডাঃ আনম আব্দুল হাকিম বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার হাওলাদার, আব্দুল  আউয়াল, মোঃ আয়নাল হক, হায়দার আলী শরীফ, মোঃ জাকারিয়া, মোঃ ইউনুস খন, শেখ লকিতুল্লাহ, ফারুক ভুঁইয়া, শহীদুল হক ফকির, নিহত মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেনের মেয়ে স্বর্ণা খানম প্রমুখ। 

    মানববন্ধনে বক্তারা বলেন, এই নৃশংস হত্যাকান্ডে যারা জড়িত রয়েছ অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও হত্যা মামলাটি বিশেষ দ্রত ট্রাইবুন্যাল আইনে নেয়ার দাবী জানান। অর্থের অভাবে আহতদের সুচিকিৎসা থেকে বঞ্চিত রয়েছে। সকল মুক্তিযোদ্ধাদের কাছে আর্থিক সাহায্যের আবেদন করেন। মানববন্ধনে নিহত মুক্তিযোদ্ধা দেলোয়ারের মেয়ে স্বর্ণা খানম কান্নায় ভেঙ্গে পড়ে বলেন, আর কোন মুক্তিযোদ্ধা পরিবার বাবা ও সন্তান হারা না হয়। এই নির্মম হত্যাকান্ডে জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতার করে ফাঁসি দাবী জানান। 

    মানববন্ধন শেষে  মুক্তিযোদ্ধারা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করে। উল্লেখ্য, ২৯ জুলাই জমিজমা বিরোধে আটিপাড়া গ্রামে প্রতিপক্ষ সন্ত্রাসীরা মুক্তিযোদ্ধা দেলোয়ার তালুকদার ও তার ছেলে বিপ্লবকে কুপিয়ে হত্যা করে এবং পরিবারের আরো ৩ সদস্যকে কুপিয়ে জখম করা হয়েছে । ইতিমধ্যে হত্যা মামলার ৫ জন আসামীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ ।                                 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ