ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি বরিশালে নানা আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার সাবেক এমপি রিমনের বাসা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ : পীর চরমোনাই একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন তিন আসামির জবানবন্দিতে উঠে এলো অপ্রতিম হত্যার ভয়াবহ বর্ণনা দুর্নীতিবাজদের চিহ্নিত করতে কমিটি, বিদেশ ভ্রমণে লাগাম টানার নির্দেশ বিসিসিতে পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা
  • বাংলাদেশিদের ওমরাহ কার্যক্রম শুরু

    বাংলাদেশিদের ওমরাহ কার্যক্রম শুরু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে সৌদি আরব সরকারের চিঠির পরিপ্রেক্ষিতে বাংলাদেশি ওমরাহ হজ যাত্রীদের হিজরি ১৪৪৩ সালের ওমরাহ কার্যক্রম বুধবার (১১ আগস্ট) থেকে শুরু হয়েছে।

    ওমরাহ পালনের ক্ষেত্রে সৌদি সরকার আরোপিত শর্তপালন সাপেক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত ওমরাহ এজেন্সির মাধ্যমে বাংলাদেশি ওমরাহ হজ যাত্রীরা ওমরাহ পালন করতে পারবেন।


    ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন  এ তথ্য জানিয়েছেন।
    ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ সংক্রান্ত ওয়েবসাইট (www.hajj.gov.bd) এ অনুমোদিত ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ করা হয়েছে।

    এছাড়া সৌদি আরব সরকারের শর্ত অনুযায়ী করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় ওমরাহ হজে গমনেচ্ছু যাত্রীদের অবশ্যই দুই ডোজ ভ্যাকসিন নিতে হবে এবং তাদের ১৮ বছর বা তদুর্ধ্ব বয়সী হতে হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ