ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • সাংবাদিক রোজিনা ইসলামের ব্যাংক হিসাব তলব

    সাংবাদিক রোজিনা ইসলামের ব্যাংক হিসাব তলব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

    মঙ্গলবার (১০ আগস্ট) ব্যাংকগুলোতে চিঠি পাঠিয়ে এই তথ্য চাওয়া হয়েছে।


    জাতীয় পরিচয়পত্রে রোজিনা ইসলামের নাম রোজিনা আক্তার উল্লেখ করা হয়েছে। তবে রোজিনা ইসলামের পিতা ও মাতার নামে কোনো পরিবর্তন নেই। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী রোজিনা আক্তারের (রোজিনা ইসলাম) স্থায়ী ঠিকানা কুন্দীহার, ডাকঘর ও থানা বানারীপাড়া, জেলা বরিশাল।

    বিএফআইইউর চিঠিতে রোজিনা ইসলামের মাতা-পিতার নামের সঙ্গে স্থায়ী ঠিকানা ও জাতীয় পরিচয়পত্র অথবা টিআইএন নম্বর উল্লেখ করা হয়েছে।

    চিঠিতে বলা হয়েছে, রোজিনা ইসলাম ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব অতীতে অথবা বর্তমানে পরিচালিত হয়ে থাকলে সেই সব হিসাবের যাবতীয় তথ্য (যাবতীয় কাগজপত্রাদিসহ হিসাব খোলার ফর্ম, কেওয়াইসি, ট্রানজেকশান প্রোফাইল, শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরণী) চাওয়া হয়েছে।

    রোজিনা আক্তারই যে রোজিনা ইসলাম তা নিশ্চিত হওয়ার জন্য কিছুদিন আগে রোজিনা ইসলামের নামে হওয়া তথ্য চুরির মামলার এজাহারে উল্লেখ করা রোজিনা ইসলামের পিতা ও মাতার নামের মিল পাওয়া গেছে।

    মঙ্গলবার চিত্রনায়িকা পরীমণি ও আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটির বহিষ্কৃত সদস্য হেলেনা জাহাঙ্গীরসহ আরও সাত জনের ব্যাংক হিসাব তলব করেছে বিএফআইইউ। এদের মধ্যে পরীমণির ব্যাংক হিসাবের তথ্য দিতে বলা হয়েছে ১২ আগস্টের মধ্যে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ