ঢাকা সোমবার, ২৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • কাঠালিয়ায় নদীতে গোসল করতে গিয়ে যুবক নিখোঁজ

    কাঠালিয়ায় নদীতে গোসল করতে গিয়ে যুবক নিখোঁজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঠালিয়ার আমুয়া হলতা নদীতে গোসল করতে গিয়ে মোঃ জাহিদ হোসেন (২৫) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। আজ ১১ আগষ্ট বুধবার দুপুরে মোঃ জাহিদ হোসেন গোসল করতে দিয়ে পানিতে ডুবে নিখোঁজ হন। জাহিদ পাশ্ববর্তী মঠবাড়িয়া উপজেলার দাউদখালী গ্রামের অবসরপ্রাপ্ত বিএসসি শিক্ষক হাবিবুর রহমানের ছেলে। 

    প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দুপুর সাড়ে বারোটায় জাহিদ হোসেন আমুয়া বাজার সংলগ্ন হলতা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন। জাহিদ মৃগী (বায়ুরোগ) রোগে আক্রান্ত ছিলেন বলে পরিবারের সদস্যরা ও স্থানীয়রা জানান। 

    কাঠালিয়ার ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে রয়েছেন। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ শহীদুল ইসলাম জানান, জাহিদকে উদ্ধারের জন্য বরিশালের ফায়ার সার্ভিসের ডুবরী দলকে খবর দেয়া হয়েছে।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ