ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি  গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে লিগ্যাল নোটিশ আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজ ব্যাংকের টাকা চুরি মামলায় গণঅধিকার পরিষদ নেতা গ্রেফতার বরিশালে ২০ হাজার মিটার অবৈধ জাল বিনষ্ট, ৪ জনকে জরিমানা বরিশালে সেপ্টেম্বরে ৪৭১ অপরাধ সংঘটিত, ধর্ষণের ঘটনা কমলেও আইনশৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা ঝালকাঠিতে বিদ্যালয়ের মাঠে নির্মাণ সামগ্রী, নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ মঠবাড়িয়ায় ট্রলি ব্যাগের ভেতর থেকে ৪ কেজি উদ্ধার, আটক ১  শহরে যানজট ও দুর্ঘটনা কমাতে হলে নির্দিষ্ট আইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে অটোরিকশা চালাতে হবে
  • অন্তরঙ্গ মুহূর্তে বিরক্ত করায় শিশুকে পিটিয়ে হত্যা করে মা!

    অন্তরঙ্গ মুহূর্তে বিরক্ত করায় শিশুকে পিটিয়ে হত্যা করে মা!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিজের তিন বছর বয়সী মেয়েকে পিটিয়ে হত্যা করার অপরাধে এক তরুণী আর তার প্রেমিককে কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার গণমাধ্যমের প্রতিবেদনে এ খবর জানা গেছে।

    ওই প্রতিবেদনে বলা হয়েছে, নিকোলা প্রিস্ট নামে ওই তরুণী তার প্রেমিক ক্যালাম রেডফার্ন (২২) মিলে নিকোলার তিন বছর বয়সী শিশু কন্যা কাইলি জেডকে পিটিয়ে হত্যা করে। অন্তরঙ্গ মুহূর্তে নিকোলা আর ক্যালামকে বিরক্ত করার অপরাধে কাইলিকে হত্যা করা হয়। আদালতে তারা দুজনই এই কথা স্বীকার করেছেন।

    যুক্তরাজ্যের বার্মিংহামে গত বছরের ৯ আগস্ট এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় গত সপ্তাহে আদালত নিকোলাকে ১৫ বছর আর ক্যালামকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে।

    বিশেষজ্ঞরা জানিয়েছেন, কাইলির আঘাত দেখে মনে হচ্ছে তাকে ৪০ কিলোমিটার বেগে কোনো গাড়ি আঘাত করেছে কিংবা সে তিনতলার উপর থেকে কংক্রিটের মেঝেতে পড়ে গেছে।

    এদিকে, কাইলিকে হত্যার মাত্র একদিন আগেই তার সাথে নাচের ভিডিও দিয়েছিলেন নিকোলা। এর আগেও মেয়ের সাথে নাচের বেশ কয়েকটি ভিডিও শেয়ার করেছেন তিনি। ওই সব ভিডিওতে কাইলিকে মায়ের সাথে হাসিমুখে তাল মেলাতে দেখা গেছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ