ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • ভারত থেকে সপ্তম চালানে এলো ১৮৬ মেট্রিক টন অক্সিজেন

    ভারত থেকে সপ্তম চালানে এলো ১৮৬ মেট্রিক টন অক্সিজেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে সপ্তম চালানে আরো ১৮৬ মেট্রিক টন ২৯০ কেজি তরল মেডিক্যাল অক্সিজেন দেশে এসেছে। এ নিয়ে রেলপথে এক হাজার ৪০২ মেট্রিক টন ২৯০ কেজি অক্সিজেন এলো বাংলাদেশে।

    আজ বুধবার (১১ আগস্ট) রাতে ‘অক্সিজেন এক্সপ্রেস’ ট্রেনটি বেনাপোলে পৌঁছায় বলে জানান সহকারী স্টেশন মাস্টার পারভিনা খাতুন।

    তিনি বলেন, জুলাই মাসে তিন চালানে অক্সিজেন এক্সপ্রেসের মাধ্যমে ৬০০ টন ও চলতি আগস্ট মাসের চার চালানে ৮০২ টন ২৯০ কেজি মেডিক্যাল অক্সিজেন দেশে এসেছে। এক হাজার ৪০২ টন ২৯০ কেজি তরল মেডিক্যাল অক্সিজেন দেশে আসায় প্রায় সাড়ে ১৪ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে।

    পারভিনা খাতুন বলেন, অক্সিজেনবাহী ট্রেনটি ভারতের টাটানগর থেকে সকালে ছেড়ে এসে রাত ৮টার দিকে পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বেনাপোল স্থলবন্দরে পৌঁছে। সেখানে আনুষ্ঠানিকতা শেষে ট্রেনটি সিরাজগঞ্জের উদ্দেশে রাতেই ছেড়ে যবে। সেখানে অক্সিজেন নামিয়ে খালি ট্রেনটি আবার এ পথ দিয়ে ভারতে ফিরে যাবে।

    বেনাপোল কাস্টম হাউজের উপ কমিশনার মোস্তাফিজুর রহমান বলেন, অক্সিজেনবাহী ভারতীয় ট্রেনটি বেনাপোল বন্দরের রেলওয়ে স্টেশনে প্রবেশের পর দ্রুত আনুষ্ঠানিকতা শেষ করে সিরাজগজ্ঞে খালাসের উদ্দেশ্যে রওয়ানা হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ