ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে ঢাকা-বরিশাল মহাসড়কে ডোবায় ইতালি পরিবহন নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞায় পরিবার নিয়ে কষ্টে দিন কাটছে জেলেদের নিউইয়র্ক স্টেটের বার পরীক্ষার সনদ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত তাসিন স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
  • উত্তরাঞ্চলে ৪৮ ঘণ্টার মধ্যে বন্যার শঙ্কা

    উত্তরাঞ্চলে ৪৮ ঘণ্টার মধ্যে বন্যার শঙ্কা
    প্রতীকী ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের মধ্যে ও উজানে ভারি বৃষ্টি চলমান থাকায় উত্তরাঞ্চলের নদীগুলোতে উদ্বেগজনকভাবে বাড়ছে পানি। এ ধারা অব্যাহত থেকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আকস্মিক বন্যা হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।

    বাপাউবো’র বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বুধবার (১১ জুলাই) এ শঙ্কার কথা জানিয়েছে। পানিসম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়ে, ভারত ও বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আগামী ৪৮ ঘণ্টায় বাংলাদেশের উত্তরাঞ্চল এবং কাছাকাছি ভারতের হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গ, সিকিম ও দার্জিলিংয়ের অনেক স্থানে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস আছে। এর ফলে ৪৮ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চলের পুনর্ভবা, ট্যাংগন, আপার করতোয়া, আপার আত্রাই, তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি অতিদ্রুত বাড়তে পারে। এর ফলে এই নদীগুলোর অববাহিকাভুক্ত অঞ্চলের কিছু স্থানে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

    বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বুধবার (১১ আগস্ট) সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলেছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ