ঢাকা সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বিএনপি নেতা ‘অপহরণ’, আ'লীগ নেতা, সাবেক পুলিশ কমিশনার ও ডিসির বিরুদ্ধে মামলা মোহনায় ভেসে এলো ২২ কেজির কোরাল, ১৯ হাজারে বিক্রি ঝালকাঠিতে বাজার নিয়ন্ত্রণে হস্তক্ষেপের প্রতিবাদে ক্যাবের মানববন্ধন সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে: তথ্যমন্ত্রী অন্তর্বর্তী সরকারের সময়ের অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী
  • বরিশালে ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু, শনাক্ত ৩৭৭

    বরিশালে ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু, শনাক্ত ৩৭৭
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় সাতজন ও উপসর্গ নিয়ে সাতজন মারা গেছেন। একই সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩৭৭ জন।  

    বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

    তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে সাতজনের এবং করোনায় আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় আক্রান্ত হয়ে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে।

    করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনের মধ্যে বরিশালে একজন, পিরোজপুরে দুইজন ও বরগুনায় চারজন রয়েছেন। সবমিলিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৭৬ জনে।

    একই সময় করোনায় আক্রান্ত হয়েছেন ৩৭৭ জন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ১১৯ জনে। এছাড়া ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে মোট ৩৯৫ জন সুস্থ হয়েছে, যা নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২২ হাজার ৮২৯ জন।

    আক্রান্তদের মধ্যে বরিশাল জেলায় নতুন ১২৬ জন নিয়ে মোট ১৬ হাজার ৪৪৯ জন, পটুয়াখালীতে নতুন ৫৮ জন নিয়ে মোট ৫ হাজার ৪৯৩ জন, ভোলায় নতুন ১১৮ জনসহ মোট ৫ হাজার ৪২৭ জন, পিরোজপুরে নতুন ৩২ জনসহ মোট ৪ হাজার ৯২৬ জন, বরগুনায় নতুন ২৭ জনসহ মোট ৩ হাজার ৪৪৩ জন ও ঝালকাঠিতে নতুন ১৬ জন নিয়ে মোট ৪ হাজার ৩৮১ জন রয়েছেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ