ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি  গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে লিগ্যাল নোটিশ আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজ ব্যাংকের টাকা চুরি মামলায় গণঅধিকার পরিষদ নেতা গ্রেফতার বরিশালে ২০ হাজার মিটার অবৈধ জাল বিনষ্ট, ৪ জনকে জরিমানা বরিশালে সেপ্টেম্বরে ৪৭১ অপরাধ সংঘটিত, ধর্ষণের ঘটনা কমলেও আইনশৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা ঝালকাঠিতে বিদ্যালয়ের মাঠে নির্মাণ সামগ্রী, নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ মঠবাড়িয়ায় ট্রলি ব্যাগের ভেতর থেকে ৪ কেজি উদ্ধার, আটক ১  শহরে যানজট ও দুর্ঘটনা কমাতে হলে নির্দিষ্ট আইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে অটোরিকশা চালাতে হবে
  • রাশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত

    রাশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাশিয়ার কামচাটকায় একটি এমআই-৮ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এটিতে থাকা ১৩ যাত্রী ও তিন ক্রুয়ের মধ্যে এখনো সাতজন নিখোঁজ আছেন। দুর্ঘটনার এলাকাটি মস্কো থেকে প্রায় ৬ হাজার কিলোমিটার পূর্বে অবস্থিত। হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর নিখোঁজদের উদ্ধারে ৪০ উদ্ধারকর্মী সেখানে কাজ শুরু করেছেন। বৃহস্পতিবার (১২ আগস্ট) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

    প্রতিবেদনে বলা হয়, যাত্রীরা ছিলেন পর্যটক। কামচাটকা উপত্যকাটি বিশাল ভূখণ্ডজুড়ে অবস্থিথ। সেখানে মানুষের বসবাস অনেক কম থাকলেও প্রাকৃতিক সৌন্দর্য ও আগ্নেয়গিরির কারণে উপত্যকাটি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। রাশিয়ায় আকাশপথে হওয়া দুর্ঘটনার তদন্ত করে থাকে রাশিয়ান ইভেস্টিগেশন কমিটি। সংস্থাটি জানিয়েছে, এ ঘটনায় ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে। আকাশপথে ভ্রমণে নিরাপত্তাবিধি লঙ্ঘন করা হয়েছে কি না, সেটি যাচাই করে দেখা হচ্ছে।

    স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, দুর্ঘটনার পর এখন পর্যন্ত ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ওই সূত্রটি বার্তাসংস্থা ইন্টারফ্যাক্সকে জানিয়েছে, ৯ জনকে উদ্ধার করা হয়েছে, তাদের সবাই জীবিত আছেন। উদ্ধার অভিযান এখনও চলছে বলেও জানায় ওই সূত্রটি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ