ঢাকা সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বিএনপি নেতা ‘অপহরণ’, আ'লীগ নেতা, সাবেক পুলিশ কমিশনার ও ডিসির বিরুদ্ধে মামলা মোহনায় ভেসে এলো ২২ কেজির কোরাল, ১৯ হাজারে বিক্রি ঝালকাঠিতে বাজার নিয়ন্ত্রণে হস্তক্ষেপের প্রতিবাদে ক্যাবের মানববন্ধন সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে: তথ্যমন্ত্রী অন্তর্বর্তী সরকারের সময়ের অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী
  • ফি মওকুফের দাবিতে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ 

    ফি মওকুফের দাবিতে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সেশন চার্জ ও পরীক্ষার ফিসহ কলেজ থেকে নির্ধারিত ফি মওকুকের দাবিতে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ শিক্ষার্থীরা। 

    বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা সংলগ্ন বিএন্ডবি সড়কে অবরোধ করেন কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা। এর ফলে সড়কের দুই প্রান্তে যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায়। সৃষ্টি হয় সীমাহিন ভোগান্তির। পরে কলেজ প্রশাসনের ফি কমানোর আশ্বাসে শিক্ষার্থীরা অরোধ তুলে নিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। 

    আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, ‘করোনা মহামারির কারণে গত দুই বছর ধরে কলেজে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। তাছাড়া করোনা এবং লকডাউনের প্রভাবে সকলের অর্থনৈতিক দুরাবস্থা চলছে। তার ওপর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নির্ধারিত ফি’র বাইরে কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ওপর জোড় করে সেশন চার্জ, সেমিনার চার্জ, শিক্ষা সফর, ম্যাগাজিন, যানবাহন ফি’র মতো নানান অযাচিত ফি চাপিয়ে দিয়েছেন। যা শিক্ষার্থীদের পক্ষে দেয়া সম্ভব নয়। তাই 

    অযাচিত ফি মওকুফের দাবিতে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। পরবর্তীতে কলেজ সংলগ্ন সিএন্ডবি সড়ক অবরোধ করে দীর্ঘ আড়াই ঘটনা বিক্ষোভ করেন তারা।

    বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল ইসলাম জানিয়েছেন, ‘শিক্ষার্থীরা ফি মওকুফের দাবিতে বিক্ষোভ করেছে। পরে কলেজ কর্তৃপক্ষ তাদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে আড়াই ঘন্টা পরে সড়ক অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। এর পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

    অপরদিকে, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ অধ্যক্ষ প্রফেসর মু. মোস্তফা কামাল বলেন, ‘করোনার কারণে কলেজ বন্ধ থাকায় আমাদের শিক্ষক-কর্মচারীদের বেতন দিতে পারছি না। এমন পরিস্থিতিতে ফি আদায় করা ছাড়া বিকল্প পথ নেই। তাছাড়া এই ফি শুধু আমাদের কলেজেই নয়, দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানেই কিছু ফি নির্ধারণ রয়েছে। তিনি বলেন, ‘শিক্ষার্থীরা ফি মওকুফের দাবিতে আন্দোলন করেছে। আমরা তাদের দাবি মেনে নিয়েছি। যে ফি নির্ধারণ করে দেয়া হয়েছে তা থেকে পাঁচশত টাকা মওকুফ করা হয়েছে। তাছাড়া যেসব শিক্ষার্থী একেবারেই অস্বচ্ছল তাদের বিষয়ে আলাদাভাবে সিদ্ধান্ত হবে। শিক্ষার্থীরা আশ্বস্থ হয়ে সড়ক অবরোধ তুলে নিয়েছে।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ