ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি বরিশালে নানা আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার সাবেক এমপি রিমনের বাসা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ : পীর চরমোনাই একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন তিন আসামির জবানবন্দিতে উঠে এলো অপ্রতিম হত্যার ভয়াবহ বর্ণনা দুর্নীতিবাজদের চিহ্নিত করতে কমিটি, বিদেশ ভ্রমণে লাগাম টানার নির্দেশ বিসিসিতে পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা
  • বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে ফেরত চেয়ে কানাডাকে অনুরোধ

    বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে ফেরত চেয়ে কানাডাকে অনুরোধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডের আদেশ পাওয়া আত্মস্বীকৃত পলাতক খুনি নূর চৌধুরীকে ফেরত চেয়ে কানাডাকে অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

    বৃহস্পতিবার (১২ আগস্ট) কানাডার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ক্যারিনা গোল্ডের সঙ্গে ভার্চ্যুয়াল এক বৈঠকে এ অনুরোধ জানান মোমেন। বৈঠক শেষে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

    বৈঠকে রোহিঙ্গাদের সহায়তার জন্য কানাডাকে ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে রোহিঙ্গা গণহত্যা নিয়ে আন্তর্জাতিক আদালতে গাম্বিয়া যে লড়াই চালিয়ে যাচ্ছে, সেখানে গাম্বিয়াকে সহায়তার জন্য অনুরোধ জানান মন্ত্রী।

    ১০ আগস্ট থেকে তিন দিনব্যাপী ভার্চ্যুয়ালি ঢাকা সফর করছেন ক্যারিনা গোল্ড।

    তিনি বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করছেন। বাংলাদেশে কানাডার উন্নয়ন প্রকল্প ও দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলাপ করছেন।

    বৈঠকে রোহিঙ্গাদের টিকা দেয়ার বিষয়ে অবহিত করেন মোমেন। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে কানাডার সহায়তা চান তিনি।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ