ঢাকা শনিবার, ০৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • ১৫ বছর বয়সীদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার উদ্যোগ ইসির

    ১৫ বছর বয়সীদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার উদ্যোগ ইসির
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা ভ্যাকসিন কার্যক্রমের সঙ্গে মিল রেখে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ ১৫ বছর ও তার বেশি বয়সী নাগরিকদের নিবন্ধনের আওতায় আনার উদ্যোগ নিচ্ছে। সে ক্ষেত্রে এনআইডি সেবার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন যাদের জন্ম ২০০৬ সালের ১ জানুয়ারি ও তার আগে। পরে স্বয়ংক্রিয়ভাবে ১৮ বছর পূর্ণ হলে তারা ভোটার তালিকাভুক্ত হয়ে যাবেন।

    নির্বাচন কমিশনের কাছে এ সংক্রান্ত প্রস্তাবনা দেওয়া হয়েছে বলে বুধবার এনআইডি উইংয়ের পরিচালক (অপারেশন্স) মো. নুরুজ্জামান তালুকদার জানিয়েছেন।


    ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ২০০৭-২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন শুরু হয়। সংশোধন, স্থানান্তরসহ নিয়মিতভাবে নতুনদের যুক্ত এবং মৃতদের বাদ ভোটার তালিকা হালনাগাদ হয়। সবশেষ ২০১৯ সালে একসঙ্গে ১৫-১৮ বছর বয়সীদের নিবন্ধন করা হয়। ১ জানুয়ারি ২০০৪ সাল ও তার আগে যাদের জন্ম তাদের নিবন্ধনের আওতায় আনা হয়। ২০২২ সালে তাদের অনেকে স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকাভুক্ত হবে।

    করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর গেল বছর এপ্রিল থেকে ইসির এনআইডি উইং অনলাইন সেবা চালু করে। করোনাভাইরাসের টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয় এ বছর। নানা বয়সীদের টিকা নিবন্ধনের আওতায় আনে সরকার। সবশেষ ১৮ বছর বয়সীদেরও টিকা দেওয়ার উদ্যোগ চলছে। পাশাপাশি শিক্ষার্থীদের টিকা দেওয়ারও প্রক্রিয়া শুরু হয়। বর্তমানে দেশে ১১ কোটি ১৭ লাখেরও বেশি ভোটার রয়েছে।

    এনআইডি উইংয়ের পরিচালক নুরুজ্জামান তালুকদার বলেন, “সোমবার এনআইডি ডিজি মহোদয় একটা সভা করেছেন। ১ জানুয়ারি ২০০৬ বা তার আগে যাদের জন্ম তাদের নিবন্ধন করার উদ্যোগ নিতে সভায় আলোচনা হয়েছে। কমিশনের কাছে এ প্রস্তাবটা গেছে। এ উদ্যোগ নির্বাচন কমিশন বিবেচনা করবেন।”

    তিনি জানান, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে না। প্রচারণা করা হবে। অনলাইনে আবেদন করতে পারবেন নাগরিকরা।

    এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা কিছুটা এগিয়ে থাকছি। যদি আরও নিচের বয়সীদের টিকা দেওয়ার সিদ্ধান্ত হয়, তখন তাদের কীভাবে এনআইডি দেওয়া যায়, তা নিয়ে পরবর্তীতে ভাবা হবে। আপাতত ১৬, ১৭ বছর বয়সীদের এনআইডি হোক।

    এদিকে শিক্ষার্থীদের টিকা দিয়েই শিক্ষা প্রতিষ্ঠান খোলার উদ্যোগও রয়েছে। এমন পরিস্থিতিতে ইসির উদ্যোগও কাজে লাগবে। এবার আরও দুই বছর যুক্ত হলে ৩০-৪০ লাখের মতো নতুন ভোটার যুক্ত হতে পারে।

    নুরুজ্জামান তালুকদার আরও বলেন, আমরা প্রস্তাবনা কমিশনের কাছে উপস্থাপন করেছি। কমিশন যদি চলতি মাসে অনুমোদন দেয়, তবে আগামী মাস থেকেই ১৬ ও ১৭ বছর বয়সীরা অনায়াসে এনআইডি নিতে পারবে। তারা অনলাইনে প্রয়োজনীয় কাগজ-পত্র দিয়ে আবেদন করলেই হবে। কেবল দশ আঙুলের ছাপ ও চোখের আইরিশ দিয়ে আসতে হবে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ