ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে ঢাকা-বরিশাল মহাসড়কে ডোবায় ইতালি পরিবহন নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞায় পরিবার নিয়ে কষ্টে দিন কাটছে জেলেদের নিউইয়র্ক স্টেটের বার পরীক্ষার সনদ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত তাসিন স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
  • এসপির ধর্ষণের শিকার নারী ইন্সপেক্টর: থানাকে মামলা নেওয়ার নির্দেশ

    এসপির ধর্ষণের শিকার নারী ইন্সপেক্টর: থানাকে মামলা নেওয়ার নির্দেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকার আদালতে পুলিশ সুপার মোক্তার হোসেনের বিরুদ্ধে ‘ধর্ষণের’ অভিযোগ এনে মামলা দায়ের করেছিলেন এক নারী ইন্সপেক্টর। আজ বৃহস্পতিবার (১২ আগস্ট) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এ অভিযোগটিকে মামলা হিসেবে গ্রহণ করা আবেদন জানান ওই নারী পুলিশ কর্মকর্তা। এরপরই একইদিন বিকেলে ধর্ষণের অভিযোগের ভিত্তিতে পুলিশ সুপার মোক্তার হোসেনের বিরুদ্ধে দায়ের করা আবেদন এফআইআর হিসেবে গ্রহণ করতে উত্তরা পূর্ব থানা কে নির্দেশ দিয়েছে আদালত।

    জাতিসংঘ শান্তি মিশনে থাকাকালীন অবস্থায় ধর্ষণের সূত্রপাত হয় বলে জানা গেছে।


    ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর আফরোজা ফারহানা জানিয়েছেন, মামলার অভিযোগে বলা হয়েছে, মামলার বাদী এবং অভিযুক্ত দুই জনেই সুদানে জাতিসংঘ শান্তি মিশনের কর্মরত ছিলেন।

    অভিযুক্ত পুলিশ সুপার ওই শান্তি মিশনে পুলিশের কন্টিনজেন্টের কমান্ডার ছিলেন। সেখানে অবস্থানকালীন এই ঘটনা ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

    অভিযোগে আরও বলা হয়েছে, ওই নারী পুলিশ ইন্সপেক্টরকে অভিযুক্ত পুলিশ সুপার নানা সময়ে যোগাযোগ করতেন।

    ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে একদিন পেটের সমস্যার কথা উল্লেখে করে ওই পুলিশ ইন্সপেক্টরকে দুপুর বেলায় তাকে রান্না করে খাওয়ানোর কথা বলেন। এরপর সেখানে যাওয়ার পর তাকে ধর্ষণ করা হয়েছে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

    নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ এর ১ ধারায় মামলাটি করা হয়েছে।

    অভিযোগের বিষয়ে আজই অভিযোগকারীর জবানবন্দি নেয়া হয়েছে। তবে শুনানি বা মামলার পরবর্তী প্রক্রিয়া সম্পর্কে আদালত এখনো কোন আদেশ দেয়নি। এর আগে পুলিশ বিভাগেও ওই নারী পুলিশ ইন্সপেক্টর লিখিত অভিযোগ করেছিলেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ