ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • সারাদেশে ১ সেপ্টেম্বর থেকে ‘এক রেটে’ ইন্টারনেট সেবামূল্য 

    সারাদেশে ১ সেপ্টেম্বর থেকে ‘এক রেটে’ ইন্টারনেট সেবামূল্য 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সারাদেশে ‘এক রেটে’ ইন্টারনেট সেবামূল্য (ট্যারিফ) নির্ধারণ করা হয়েছে। এতে এখন থেকে কম দামে ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাওয়া যাবে। এই নতুন দাম কার্যকর হবে আগামী ১ সেপ্টেম্বর থেকে।

    বৃহস্পতিবার (১২ আগস্ট) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার ইন্টারনেটের নতুন এই ট্যারিফ ঘোষণা করেন। জুমের মাধ্যমে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।


    ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) ও ভূগর্ভস্থ ক্যাবল সেবা এনটিটিএন চালু হওয়ার ১২ বছর পর এ সেবামূল্য নির্ধারণ করা হয়।

    ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী জানান, যে সেবামূল্য বেঁধে দেয়া হয়েছে, তা ব্রডব্যান্ড ইন্টারনেটের জন্য।

    মন্ত্রী বলেন, এ মূল্য নির্ধারণের ফলে ডিজিটাল বাংলাদেশের আরও এক ধাপ অগ্রগতি হলো। আজকের এ ঘোষণার ফলে সারাদেশে ‘এক দেশ এক রেট’ ইন্টারনেট বাস্তবায়ন আরও সহজ হলো। গত ৬ জুন ‘এক দেশ এক রেট’ ইন্টারনেট ঘোষণা দেয়ার পরে তা বাস্তবায়নে সমস্যা হচ্ছিল। এখন আর তা থাকবে না।

    তিনি জানান, কল ড্রপ ও নেটওয়ার্ক সমস্যা নিয়ে মোবাইল অপারেটরের বিরুদ্ধে শত শত অভিযোগ রয়েছে।

    সংবাদ সম্মেলনে জানানো হয়, বিটিআরসি আইআইজির জন্য বিভিন্ন ভলিউমে ১১টি স্ল্যাবে ব্যান্ডউইথের দাম ও এনটিটিএনগুলোর জন্য ট্রান্সমিশন ক্যাপাসিটির ভলিউম অনুযায়ী ১৫টি স্ল্যাবে সেবামূল্য বেঁধে দেয়া হয়।

    বলা হচ্ছে, এটি ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা প্রদানে আইআইজি এবং আইএসপিএদের জন্য বেসরকারি এনটিটিএন’র ব্যাকহল (ক্যাপাসিটিভিত্তিক) ট্যারিফ। এছাড়া আগেই আইএসপির দাম তিনটি স্ল্যাবে (৫ এমবিপিএস ৫০০ টাকা, ১০ এমবিপিএস ৮০০ এবং ২০ এমবিপিএস এক হাজার ২০০ টাকা) বেঁধে দেয়া হয়। এর আগেও এ তিনটি প্রতিষ্ঠানের সেবামূল্য ছিল, কিন্তু তা কখনই সরকারিভাবে বেঁধে দেয়া হয়নি। প্রতিষ্ঠানগুলো নিজেরা একটা দাম ঠিক করে তা গ্রাহকের সামনে উপস্থাপন করত।

    আইআইজি ফোরামের মহাসচিব আহমদে জুনায়েদ বলেন, ট্যারিফ ঠিক করে দেয়ার ফলে এখন সারাদেশে এক দামে ব্যান্ডউইথ বিক্রি হবে। ঢাকার বাইরে ব্যান্ডউইথ একেক আইএসপি একেক দামে কিনত। এখন থেকে এক রেটে কিনবে। ফলে তা গ্রাহকের দিকেই যাবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ