ঢাকা শনিবার, ০৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • ১৬তম নিবন্ধনের ভাইভা ২৪ আগস্ট

    ১৬তম নিবন্ধনের ভাইভা ২৪ আগস্ট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাসের সংক্রমণের বৃদ্ধি পাওয়ায় স্থগিত ১৬তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২৪ আগস্ট থেকে। ওইদিন থেকে শুরু হচ্ছে শিক্ষক নিবন্ধনের স্থগিতদের বাকি মৌখিক পরীক্ষা।

    বৃহস্পতিবার (১২ আগস্ট) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।


    এর আগে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের কারণে সরকার বিধিনিষেধ ঘোষণা করলে গত ৩ এপ্রিল ভাইভা স্থগিত ঘোষণা করা হয়।

    প্রার্থীরা জানান, নিবন্ধন ইতিহাসে ১৬তম শিক্ষক নিবন্ধনধারীরা সবচেয়ে বেশী অবহেলিত ব্যাচ। নিবন্ধন ইতিহাসে এমন কোনো ব্যাচ নেই যাদের পরীক্ষা কার্যক্রম প্রায় তিন বছর ধরে চলমান রয়েছে। বিধিনিষেধ এবং করোনা পরিস্থিতির অবনতির কারণে আট মাস পার হয়ে গেলেও ভাইভা পরীক্ষা শেষ করতে পারেনি এনটিআরসিএ।

    জানা গেছে, ১৬তম ব্যাচের বিজ্ঞপ্তি দেওয়া হয় ২০১৯ সালের ২৩ মে। প্রিলিমিনারি পরীক্ষা হয় ওই বছরের ৩০ আগস্ট, রেজাল্ট ঘোষণা করা হয় ৩০ সেপ্টেম্বর। লিখিত পরীক্ষা হয় ১৫ ও ১৬ নভেম্বর। সর্বোচ্চ দুই মাসের মধ্যে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের কথা থাকলেও ফল প্রকাশ হয় এক বছর পর ২০২০ সালের ১১ অক্টোবর। এরপর ২ ডিসেম্বর ভাইভা নেওয়া শুরু হয়। করোনার কারণে দেশে বিধিনিষেধ ঘোষণা করা হলে মাত্র সাত দিনের ভাইভা বাকি থাকতে পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়।

    মৌখিক পরীক্ষার জন্য অপেক্ষান প্রার্থীরা জানান, প্রায় তিন বছর ধর ১৬তম ব্যাচ অপেক্ষায় আছে, জীবনের কঠিন সন্ধিক্ষণে ছিলাম আমরা। আমাদের অনেকেরই বয়স ৩৫ বছরের বেশি হয়ে যাচ্ছে। অনেকেরই বয়স ভাইভা দেওয়ার আগেই ৩৫ এর বেশি হয়ে গেছে। তাই দ্রুত সময়ে মৌখিক পরীক্ষা শেষ করে ফাইনাল রেজাল্ট দিয়ে দেওয়া হউক।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ