ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • সোনারগাঁও টেক্সটাইলে ১৮ আগস্ট থেকে ৬ দফা দাবিতে কর্মবিরতি

    সোনারগাঁও টেক্সটাইলে ১৮ আগস্ট থেকে ৬ দফা দাবিতে কর্মবিরতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বকেয়া বেতন পরিশোধ না হলে আগামী ১৮ আগস্ট থেকে লাগাতার কর্মবিরতি পালন করার হুশিয়ারি দিয়েছে বরিশাল সোনারগাঁও টেক্সটাইলস্ শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ। 

    শুক্রবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় নগরীর ফকিরবাড়ি রোডস্থ বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) দলীয় কার্যলয়ে ৬ দফা দাবী আদায়ের লক্ষে এক সংবাদ সন্মেলনের মাধ্যমে  এ হুশিয়ারি দেন সংগঠনটির আহবায়ক গাজী মো. বেল্লাল হোসেন ।

     লিখিত বক্তব্যে তিনি বলেন গত বছরের ২৭ মার্চ থেকে চলতি বছরের ২৩ মার্চ পর্যন্ত বকেয়া বেতনের দাবীতে আন্দোল-সংগ্রাম চলাকালীন বরিশাল জেলা প্রশাসনের প্রতিনিধি এবং পুলিশ  প্রশাসনের আশ^াসে আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে নেয়া হয় ।

     পরের দিন এক বৈঠকের মাধ্যমে পুনরায় মিল চালু করা হয়। সেসময় আলোচনা সভা শেষে  সকলের উপস্থিতিতে ১ মাসের বকেয়া বেতন পরিশোধ, এবং খোলার মাসের শেষ সপ্তাহে আরো এক মাসের বেতন প্রদান করা হবে বলা হয় ।  পরবর্তীতে বকেয়া ৩ মাসের বেতন প্রর্যায়েক্রমে প্রতি মাসের বেতনের সাথে পরিশোধ করার অঙ্গিকার করা হলেও পরবর্তী গত ৪ মাস অতিবাহিত হয়ে যাবার পরও তারা আর কোন বেতন পরিশোধ করে নাই। তাই আগামী ১৭ই আগস্টের মধ্যে শ্রমিক কর্মচারীদের দাবী মানা না হলে ১৮ আগস্ট থেকে লাগাতার কর্মবিরতি পালন করা হবে লিখিত বক্তব্যে উল্লেখ করেন তিনি ।  

     সংবাদ সন্মেলনে আরো বক্তব্য রাখেন বাসদ সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবতী, বাসদ জেলা আহবায়ক ইঞ্জিনিয়ার ইমরান হাবিব রুমন। এসময় উপস্থিত ছিলেন  সোনারগাঁও টেক্সটাইল মিলের শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের  সদস্য মোঃ নুরুল হক হাওলাদার,মোঃ মাসুম গাজী,হারুন শরীফ ও মোঃ মোশারেফ হোসেন।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ