ঢাকা সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বিএনপি নেতা ‘অপহরণ’, আ'লীগ নেতা, সাবেক পুলিশ কমিশনার ও ডিসির বিরুদ্ধে মামলা মোহনায় ভেসে এলো ২২ কেজির কোরাল, ১৯ হাজারে বিক্রি ঝালকাঠিতে বাজার নিয়ন্ত্রণে হস্তক্ষেপের প্রতিবাদে ক্যাবের মানববন্ধন সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে: তথ্যমন্ত্রী অন্তর্বর্তী সরকারের সময়ের অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী
  • নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

     নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীর কাশীপুর এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় শহিদুল ইসলাম (৫৫) নামে এক সরকারি কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। 

    দুর্ঘটনায় নিহত শহিদুল ইসলাম নগরীর চৌমাথা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ এলাকার আব্দুর রহমানের ছেলে এবং বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ওরস্যালাইন উৎপাদন ও বিতরণ কেন্দ্রের কর্মকর্তা।  

    নিহতের স্বজনরা জানান, সন্ধ্যার পর বাসা থেকে বের হয়ে শহিদুল ইসলাম তার বোনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে কাশিপুর বাজারে অটোরিক্সা থেকে নেমে রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। মোটরসাইকেল আরোহীসহ তিনি পাকা রাস্তার উপর পড়ে মারাত্মক আহত হন। 

    আহতদের উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেলে নেয়া হলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক শহিদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। বিমান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) কমলেশ চন্দ্র হালদার এই তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন এঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ