ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে নামাজ পড়া অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই  বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত পুলিশের হাতে গ্রেফত‍ারের ভয়ে ছাদ বেয়ে পালাতে গিয়ে আ’লীগ নেতার মৃত্যুর অভিযোগ  রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের পাশে রাখবো: হানজালা মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বরিশালে পিআরসি স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন যুবদল নেতা তসলিম উদ্দিন বরিশালে পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৪ জন নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে রাস্তা ও প্যালাসাইডিং নির্মাণ কাজের উদ্বোধন
  • মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধে গৌরনদী হাইওয়ে পুলিশের লিফলেট বিতরণ 

    মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধে গৌরনদী হাইওয়ে পুলিশের লিফলেট বিতরণ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল-ঢাকা মহাসড়কে সকল প্রকার থ্রি হুইলার চলাচল বন্ধ করতে কঠোর অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ। সাথে সড়ক পরিবহন আইনে অপরাধ ও শাস্তির পরিমাণ সম্পর্কে অবগত করার জন্য থ্রি হুইলার চালকদের মধ্যে লিফলেট বিতরণ ও মাইকিং করছেন। 

    শুক্রবার সকালে এ কার্যক্রমের উদ্ধোধণ করেন গৌরনদী হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম ভূইয়া। এ সময় উপস্থিত ছিলেন সার্জেন্ট মাহাবুবুর রহমান, এএসআই মামুনসহ অন্যান্য পুলিশ সদস্যরা। 

    এ ছড়া গত এক মাসে ১ হাজার দুই’শ নিষিদ্ধ থ্রি হুইলারের বিরুদ্ধে অর্থদন্ডসহ বিভিন্ন ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়াও করোনা ভাইরাস সংক্রমণ প্র্রতিরোধে গৌরনদী হাইওয়ে থানার সদস্যরা গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী উঠানামা ও প্রয়াজনীয় স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম রাখা হচ্ছে কিনা তা তদারকি করছেন।

     এ লক্ষে তারা বাসের ড্রাইভার, হেলপার ও যাত্রীদের মধ্যে সচেতনতামূলক প্র্রচারণা চালিয়ে যাচ্ছেন।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ