ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি বরিশালে নানা আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার সাবেক এমপি রিমনের বাসা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ : পীর চরমোনাই একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন তিন আসামির জবানবন্দিতে উঠে এলো অপ্রতিম হত্যার ভয়াবহ বর্ণনা দুর্নীতিবাজদের চিহ্নিত করতে কমিটি, বিদেশ ভ্রমণে লাগাম টানার নির্দেশ বিসিসিতে পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা
  • অপরাধে জড়ানো পুলিশ সদস্যদের শাস্তি হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

    অপরাধে জড়ানো পুলিশ সদস্যদের শাস্তি হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘আইনের ঊর্ধ্বে কেউ নয়। সম্প্রতি যেসব পুলিশ সদস্য বিভিন্ন অপরাধে জড়িয়েছেন, তাদেরও শাস্তি হবে।’

    শুক্রবার (১৩ আগস্ট) সকালে ‘জাতীয় শোক দিবস’ উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশ বাহিনীর দু’একজন সদস্য অপকর্মে জড়াতে পারেন। আইন অনুযায়ী তাদের শাস্তি হচ্ছে। সম্প্রতি যেসব পুলিশ সদস্য বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েছেন, তাদের শাস্তি হবে।’

    তিনি আরও বলেন, ‘পুলিশ বাহিনীর কেউ অপরাধ করলে তাকে শাস্তি পেতেই হবে। তবে করোনায় পুলিশ বাহিনী সাহসী ভূমিকা পালন করেছে। তাদের অনেক ভালো কাজও আছে।’

    ১০ বছর আগের পুলিশ বাহিনী আর এখনকার বাহিনীর মধ্যে অনেক গুণগত পরিবর্তন হয়েছে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ