ঢাকা শনিবার, ০৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • ইতিহাস বিকৃতি রোধে সতর্ক থাকতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

    ইতিহাস বিকৃতি রোধে সতর্ক থাকতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ১৯৭৫-এর ১৫ আগস্টের পর মুক্তিযুদ্ধবিরোধী শক্তি এ দেশের প্রকৃত ইতিহাসকে মুছে ফেলতে চেয়েছে। কেউ যেন আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত না করতে পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।


     
    শুক্রবার (১৩ আগস্ট) মেহেরপুর জেলা প্রশাসন আয়োজিত ‘মুজিববর্ষে শতঘণ্টা মুজিবচর্চা অনুষ্ঠানে আগামীর বাংলাদেশ ও মুজিবচর্চার প্রাসঙ্গিকতা শীর্ষক আলোচনায় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়াল কনফারেন্সে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।  

    প্রতিমন্ত্রী বলেন, যারা কখনোই এদেশের স্বাধীনতা চায়নি, তারাই বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করেছে। তারা ’৭৫-এর ১৫ আগস্টের পর এ দেশের মানুষের মন থেকে বঙ্গবন্ধু আর মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেলতে চেয়েছিল। তারা বারবার ইতিহাস বিকৃতির চেষ্টা করেছে। এখনো অনেকেই সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতে যেন আর এ ধরনের বিকৃতি না ঘটে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।

    অনুষ্ঠানে খ্যাতনামা ইতিহাসবিদ ও বিশিষ্ট লেখক মুনতাসীর মামুন প্রধান আলোচক হিসেবে অংশগ্রহণ করেন।  

    তিনি বলেন, বঙ্গবন্ধু একটি বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে চেয়েছিলেন। শুধু অর্থনৈতিক নয় বরং সামাজিক-রাজনৈতিকসহ সব ক্ষেত্রে সমতা প্রতিষ্ঠার জন্য তিনি সংগ্রাম করে গেছেন। একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়ে তোলাই ছিল বঙ্গবন্ধুর লক্ষ্য।  

    মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।  


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ