ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার
  • কোয়ারেন্টাইনে স্বাভাবিক আছেন পরীমণি

    কোয়ারেন্টাইনে স্বাভাবিক আছেন পরীমণি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাদক মামলায় গ্রেফতার নায়িকা পরীমণি গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। শুক্রবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৭টায় প্রিজন ভ্যানে তাকে কাশিমপুর কারাগারে নেওয়া হয়। তাকে কারাগারের রজনীগন্ধা ভবনে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

    পরীমণি সেখানে স্বাভাবিকভাবেই রয়েছেন বলে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের একটি সূত্র নিশ্চিত করেছেন।


    ওই সূত্র জানান, সন্ধ্যায় কারাগারে আনার পর থেকেই তাকে রজনীগন্ধা ভবনে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। পরীমণি এখনো ডিভিশন প্রাপ্ত হননি। তাই কোরারেন্টাইন পিরিয়ড পার হওয়ার পর তাকে অন্য বিচারাধীন সাধারণ বন্দির সঙ্গে রাখা হবে।

    শুক্রবার রাতে পরীমণি অন্য বন্দিদের জন্য বরাদ্দ করা খাবারই খেয়েছেন। কারাগারে অতিরিক্ত কোনো চাহিদা দেখাননি তিনি। সকালেও অন্য বন্দিদের জন্য বরাদ্দ করা খাবার দিয়েই নাস্তা করেছেন। এ ছাড়াও অন্য বন্দির মতোই তার আচরণ স্বাভাবিক রয়েছে বলে ওই সূত্র নিশ্চিত করেছেন।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ