ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে নামাজ পড়া অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই  বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত পুলিশের হাতে গ্রেফত‍ারের ভয়ে ছাদ বেয়ে পালাতে গিয়ে আ’লীগ নেতার মৃত্যুর অভিযোগ  রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের পাশে রাখবো: হানজালা মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বরিশালে পিআরসি স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন যুবদল নেতা তসলিম উদ্দিন বরিশালে পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৪ জন নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে রাস্তা ও প্যালাসাইডিং নির্মাণ কাজের উদ্বোধন
  • জাতীয় শোক দিবসে এমপি পংকজ নাথ’র উদ্যোগে ১০১ টি স্পষ্টে কাঙ্গালি ভোজ 

    জাতীয় শোক দিবসে এমপি পংকজ নাথ’র উদ্যোগে ১০১ টি স্পষ্টে কাঙ্গালি ভোজ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ এর উদ্যোগে হিজলা-মেহেন্দিগঞ্জের ১০১ টি স্পষ্টে কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়েছে। 

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদত বার্ষিকীতে বর্ণাঢ্য আয়োজনে ১০১ টি স্পষ্টে কাঙ্গালি ভোজের আয়োজন করায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। 

    মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খোরশেদ আলম ভুলু গণমাধ্যমকে জানান, জাতীয় শোক দিবসে এতো বড় আয়োজন হিজলা-মেহেন্দিগঞ্জের আওয়ামী লীগ নেতাকর্মীরা আর কখনও দেখেনি। 

    বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্নেহধন্য বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাংসদ পংকজ নাথ এর উদ্যোগে ১০১ টি স্পষ্টে গরীব, দুঃখী, মেহনতি মানুষের জন্য কাঙ্গালি ভোজ ও দোয়া মোনাজাত এর আয়োজন করা হয়েছে। সংসদ সদস্য পংকজ নাথ এর এই মানবিক উদ্যোগের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হিজলা-মেহেন্দিগঞ্জের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ