ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার ফর্মার ক্রিকেটার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল 
  • মিছিলের টাকা নিতে ‍এসে ধরা ছাত্রলীগ নেতা

    মিছিলের টাকা নিতে ‍এসে ধরা ছাত্রলীগ নেতা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচি উপলক্ষে বরিশাল নগরীতে মিছিল করার উদ্দেশ্যে আসা ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে ছাত্রদল।

    শনিবার (৮ নভেম্বর) দিনগত রাতে নগরীর কালিবাড়ি রোড থেকে তাকে আটক করা হয়।

    আটক বাহাউদ্দিন জাহাঙ্গীর (৩৫) বরিশাল জেলা ছাত্রলীগের সহ-সভাপতি। তিনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রামনগর গ্রামের পনু মিয়ার ছেলে। 

    সরকারি বরিশাল কলেজ ছাত্রদলের নেতা আশিক মাহমুদ জানান, নগরীতে মিছিল করার জন্য কালী বাড়ি রোডে আসেন বাহাউদ্দিন জাহাঙ্গীর। তাকে দেখে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। 

    আশিক বলেন, আটক বাহাউদ্দিন জাহাঙ্গীর স্বীকার করেছেন মিছিল করার জন্য ভারতে অবস্থানরত মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নীরব হোসেন টুটুল টাকা পাঠিয়েছেন। ওই টাকা নেওয়ার জন্য পলাতক বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর বাসার সামনে এসেছিলেন তিনি। 

    কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আটক বাহাউদ্দিন জাহাঙ্গীরকে চারটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠিয়েছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ