ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে নামাজ পড়া অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই  বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত পুলিশের হাতে গ্রেফত‍ারের ভয়ে ছাদ বেয়ে পালাতে গিয়ে আ’লীগ নেতার মৃত্যুর অভিযোগ  রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের পাশে রাখবো: হানজালা মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বরিশালে পিআরসি স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন যুবদল নেতা তসলিম উদ্দিন বরিশালে পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৪ জন নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে রাস্তা ও প্যালাসাইডিং নির্মাণ কাজের উদ্বোধন
  • গৌরনদীতে ইয়াবা ও  গাঁজাসহ দুই বিক্রেতা গ্রেপ্তার 

    গৌরনদীতে ইয়াবা ও  গাঁজাসহ দুই বিক্রেতা গ্রেপ্তার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের গৌরনদীতে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ । শনিবার দুপুরে উপজেলার দক্ষিণ পালরদী গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

    আটককৃতরা হল বিশ্বজিৎ বনিক (৩৪) এবং কাওসার খান (৪২) । আটকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। আটকৃত আসামীরা পলাতক  ছিল বলে জানিয়েছেন থানার ওসি মো. আফজাল হোসেন ।  

     জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ পালরদী গ্রামে অভিযান চালায় পুলিশ । এসময়  আসামী বিশ্বজিৎ বনিক ও কাওসার খানকে গ্রেপ্তার করা হয় । প

    রে তাদের কাছ থেকে ১০২ পিচ ইয়াবা ট্যাবলেট এবং ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গৌরনদী থানার ওসি মো. আফজাল হোসেন জানান আসামী বিশ্বজিৎ বনিকের বিরুদ্ধে মাদক আইনে মুলাদী থানায় চারটি ও বরিশাল বিমানবন্দর থানার একটি এবং কাওসার খানের বিরুদ্ধে বিমানবন্দর থানার একটি ও গৌরনদী মডেল থানা একটি মাদক মামলা রয়েছে।

     এ ঘটনায় মামলা দায়েরের পর ওইদিনই গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ