ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার
  • মাদরাসার শিক্ষার্থীরা পাচ্ছে ইউনিক আইডি

    মাদরাসার শিক্ষার্থীরা পাচ্ছে ইউনিক আইডি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সারাদেশে কওমি, নূরানী, দীনিয়া, হাফেজিয়া, ফোরকানিয়া এবং ইবতেদায়ি মাদরাসার শিক্ষার্থীরা ইউনিক আইডি (ইউআইডি) পাচ্ছে। ইউনিক আইডি দিতে শিক্ষার্থীদের তথ্য চেয়ে সব আঞ্চলিক উপ-পরিচালকদের নির্দেশ দেয়া হয়েছে।

    উপ-প্রকল্প পরিচালক ড. সৈয়দ শামসুদ দোহা’র গত ১০ আগস্ট স্বাক্ষরিত আদেশে জানানো হয়- কওমি, নুরানী, দীনিয়া, হাফেজিয়া, ফোরকানিয়া এবং ইবতেদায়ি মাদরাসা শিক্ষার্থীদের ইউনিক আইডি দেয়া হবে। ইউনিক আইডি প্রস্তুতের জন্য প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের উপজেলা/থানাভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা প্রয়োজন।


    কওমি, নুরানী, দীনিয়া, হাফেজিয়া, ফোরকানিয়া এবং ইবতেদায়ি মাদরাসার উপজেলাভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা সংযুক্ত নির্ধারিত ছকে তথ্য পাঠাতে হবে। নির্ধারিত ছকে বিভাগ, জেলা, উপজেলা, প্রতিষ্ঠানের ধরন, প্রতিষ্ঠানের সংখ্যা, মোট শিক্ষার্থী কত- তা উল্লেখ করতে হবে।

    শিক্ষার্থীর সংখ্যাসহ নির্ধারিত ছকে তথ্য পাঠাতে সব আঞ্চলিক উপ-পরিচালকদের নির্দেশ দেয়া হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ