ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে হকার্স মার্কেটের উদ্বোধন বিটিএমএ’র সভাপতি হুমায়ুন কবীর, সম্পাদক আকতার ফারুক শাহিন বরিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি সভা চাপের মুখে ৫ দিনের ছুটি নিয়ে অফিস ছাড়লেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক  প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক, রিসোর্টের ভাড়া নিচ্ছেন না মালিকরা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ইস্যুতে আপিলের রায় বৃহস্পতিবার স্থানীয় নির্বাচনে সবার সহযোগিতা চাইলেন ইসি  বরিশালে ভুয়া বিল তৈরি করে ১৮ লক্ষাধিক টাকা আত্মসাত, ৩ পুলিশ সদস্য বরখাস্ত বরিশালে শিয়াল হত্যা করে ফেসবুকে মাংস বিক্রির বিজ্ঞাপন
  • শিমুলিয়া নৌরুটে যাত্রী পারাপার বন্ধ

    শিমুলিয়া নৌরুটে যাত্রী পারাপার বন্ধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সরকার ঘোষিত বিধিনিষেধের আওতা বহির্ভুত সব ধরনের যানবাহন ও যাত্রী পারাপার বন্ধ করে দিয়েছে মুন্সিগঞ্জের শিমুলিয়া-বাংলাবাজার ফেরিঘাট কর্তৃপক্ষ। আজ বুধবার (১৪ এপ্রিল) সকাল ৬টা থেকেই এ বিষয়ে কড়াকড়ি আরোপ করেছে বিআইডব্লিউটিএ ও পুলিশ।

    বুধবার সকাল থেকেই ঢাকা-মাওয়া এক্সপ্রেস ওয়েতে চেক পোস্ট বসিয়েছে পুলিশ। জরুরি প্রয়োজনীয় গাড়ি এবং লকডাউন আওতার বাইরে রয়েছে, এমন যানবাহন ছাড়া সকাল ৬টার পর থেকে কোনো যানবাহন চলতে দেওয়া হচ্ছে না। তবে শিমুলিয়া ঘাটে দুই শতাধিক এবং বাংলাবাজার ঘাটে চার শতাধিক পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে।

    বিআইডব্লিউটিসি শিমুলিয়ার ঘাটে এজিএম শফিকুল ইসলাম জানিয়েছেন, শিমুলিয়া-বাংলাবাজারের ফেরি বহরের ১৬ ফেরির মধ্য চলমান রয়েছে সচল ১৪টি ফেরি। এছাড়িা নৌরুটটিতে লঞ্চ, স্পিডবোট ও ট্রলার চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। আটকেপড়া পণ্যবাহী ট্রাক পারাপার করার পর ফেরি বন্ধ করে দেওয়া হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ