ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • চুপসে গেছেন পরীমনি, কারাগারে যেমন কাটছে তার

    চুপসে গেছেন পরীমনি, কারাগারে যেমন কাটছে তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    দুই দফায় ছয় দিনের রিমান্ড শেষে চিত্রনায়িকা পরীমনিকে এখন কাশিমপুর কারাগারে। কারাসূত্র জানায়, কারাগারে আলাদা সেলে বন্দি আছেন পরীমনি। কোনো অস্বাভাবিক আচরণ করছেন না তিনি। দিনের অধিকাংশ সময় তাকে বেশ চিন্তিত মনে হয়। তিনি অনেকটা চুপসে গেছেন।
    করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে ঝুঁকির কথা বিবেচনায় নিয়ে নতুন বন্দি হিসেবে তাকে অন্যান্যদের মতোই আলাদা রাখা হচ্ছে বলে জানা গেছে। ১৪ দিনের কোয়ারেন্টাইনে অন্যান্য বন্দিদের মতোই সকল সুযোগ-সুবিধা পাচ্ছেন পরীমনি।

    জানা গেছে, পরীমণি কারাগারের কোয়ারেন্টিন সেন্টার ‘রজনীগন্ধা ভবনে’ রয়েছেন। কারাবিধি অনুসরণ করে বিভিন্ন মহলের অনেকেই তার সঙ্গে দেখা করতে কারাফটকে আসছেন। তবে করোনা সংক্রমণের কথা মাথায় রেখে সে সুযোগ দেওয়া সম্ভব নয়। 

    খাবার হিসেবে সাধারণ বন্দিদের যা যা দেওয়া হয়, পরীমনিকেও তা-ই দেয়া হচ্ছে। এদিকে কোয়ারেন্টিন শেষে ডিভিশন পাওয়ার সম্ভাবনা রয়েছে পরীমণির। কারাসূত্র থেকে এমনটাই ইঙ্গিত পাওয়া গেছে।

    গত ৪ আগস্ট রাতে ঢাকার বনানীতে পরীমনির বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব। পরদিন তার বিরুদ্ধে বনানী থানায় মাদক আইনে মামলা করা হয়। সেই মামলায় দুই দফায় ছয় দিন রিমান্ড শেষে শুক্রবার তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হলে বিচারক ধীমান চন্দ্র মণ্ডল জামিন নামঞ্জুর করে পরীমনিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নারী বন্দিদের রাখার ব্যবস্থা না থাকায় পরীমনিকে কাশিমপুরের মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ