ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি বরিশালে নানা আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার সাবেক এমপি রিমনের বাসা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ : পীর চরমোনাই একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন তিন আসামির জবানবন্দিতে উঠে এলো অপ্রতিম হত্যার ভয়াবহ বর্ণনা দুর্নীতিবাজদের চিহ্নিত করতে কমিটি, বিদেশ ভ্রমণে লাগাম টানার নির্দেশ বিসিসিতে পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা
  • নানা আয়োজনে সমবায় অধিদপ্তরে জাতীয় শোক দিবস পালিত

    নানা আয়োজনে সমবায় অধিদপ্তরে জাতীয় শোক দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শ্রদ্ধা নিবেদনসহ নানা আয়োজনের মধ্য দিয়ে সমবায় অধিদপ্তরে স্বাধীনতার মহান স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

    রবিবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন শুরু হয়। এরপর আলোচনা সভা ও জাতির পিতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


    সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক (প্রচার ও প্রকাশনা শাখা) মো. আবুল খায়ের জানান, এদিন সকাল সাড়ে নয়টায় সমবায় অধিদপ্তরের সমবায় ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. রেজাউল আহসান এবং সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক ড. মো. হারুন-অর-রশিদ বিশ্বাস (অতিরিক্ত সচিব) সহ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব, যুগ্ম সচিবগণ, বি.সি.এস (সমবায়) অ্যাসোসিয়েশন এবং সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।

    এছাড়াও, সমবায় অধিদপ্তরে জাতীয় শোক দিবস পালনের কর্মসূচির মধ্যে আলোচনা সভা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. রেজাউল আহসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সমবায় অধিদপ্তরের অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় বঙ্গবন্ধুর সমবায় দর্শন ও বাস্তবায়ন বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়। সভায় ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ বিনির্মাণে সমবায়ের ভূমিকা সম্পর্কে আলোচকগণ বিভিন্ন মতামত তুলে ধরেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ