ঢাকা রবিবার, ০৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • বঙ্গবন্ধুর পলাতক খুনিদের তথ্য দিলেই পুরস্কার

    বঙ্গবন্ধুর পলাতক খুনিদের তথ্য দিলেই পুরস্কার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের সঠিক তথ্য দিলেই পুরস্কার দেয়া হবে। খুনিদের খুঁজতে দেশবাসী ও প্রবাসীদের সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

    রোববার (১৫ আগস্ট) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার পর সাংবাদিকদের প্রশ্নে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।


    পুষ্পস্তবক অর্পণের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহত সব শহিদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। এরপর পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও পররাষ্ট্রসচিব মন্ত্রণালয় প্রাঙ্গণে চারাগাছ রোপণ করেন।

    তিনি বলেন, বঙ্গবন্ধুর পলাতক পাঁচ খুনির মধ্যে দুইজনের অবস্থান সম্পর্কে জানে সরকার। বাকি তিনজনের বিষয়ে তথ্য দিলে পুরস্কার দেয়া হবে।

    মন্ত্রী বলেন, আমেরিকায় পালিয়ে থাকা একজনকে দেশে এনে রায় কার্যকর করতে পারব। তবে অন্য তিনজনের খবর আমরা জানি না, যারা বিদেশে পালিয়ে আছেন।

    দেশবাসী ও প্রবাসীদের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর তিন আত্মস্বীকৃত খুনি একেক সময় একেক স্থানে অবস্থান করে। আপনাদের কেউ যদি এই পলাতক খুনিদের ব্যাপারে সঠিক তথ্য পান তাহলে আমাদের সঙ্গে শেয়ার করবেন। আপনাদের তথ্য সঠিক হলে অবশ্যই আপনাদের পুরস্কৃত করবো।

    অন্যদিকে যুক্তরাষ্ট্রে অবস্থানরত রাশেদ চৌধুরীর বিষয়ে মন্ত্রী আবদুল মোমেন বলেন, সেখানে তিনি ভুয়া কাগজপত্র দিয়ে রেসিডেন্সি ও ওয়ার্ক পারমিট নিয়েছেন। বিষয়টি মার্কিন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা যাচাই-বাছাই করছেন। আমরা আশা করছি, শিগগিরই তারা এ বিষয়ে আমাদের জানাবেন।

    এসময় পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও আওয়ামী লীগ নেতা শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এস এম কামাল হোসেন, আনিছুর রহমান, সাহাবুদ্দিন ফরাজীও উপস্থিত ছিলেন।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ