ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি  গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে লিগ্যাল নোটিশ আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজ ব্যাংকের টাকা চুরি মামলায় গণঅধিকার পরিষদ নেতা গ্রেফতার বরিশালে ২০ হাজার মিটার অবৈধ জাল বিনষ্ট, ৪ জনকে জরিমানা বরিশালে সেপ্টেম্বরে ৪৭১ অপরাধ সংঘটিত, ধর্ষণের ঘটনা কমলেও আইনশৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা ঝালকাঠিতে বিদ্যালয়ের মাঠে নির্মাণ সামগ্রী, নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ মঠবাড়িয়ায় ট্রলি ব্যাগের ভেতর থেকে ৪ কেজি উদ্ধার, আটক ১  শহরে যানজট ও দুর্ঘটনা কমাতে হলে নির্দিষ্ট আইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে অটোরিকশা চালাতে হবে
  • ক্ষমতা বুঝে নিতে প্রেসিডেন্ট প্যালেসের পথে তালেবানরা

    ক্ষমতা বুঝে নিতে প্রেসিডেন্ট প্যালেসের পথে তালেবানরা
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ক্ষমতা ‘হস্তান্তর’ প্রস্তুতির জন্য তালেবানের পক্ষ থেকে একটি সমঝোতাকারী দল আফগানিস্তানের প্রেসিডেন্সিয়াল প্যালেসের দিকে রওয়ানা হয়েছে। এক আফগান কর্মকর্তা বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) এ তথ্য জানিয়েছেন।

    নাম প্রকাশে অনিচ্ছুক আফগান সরকারের ওই কর্মকর্তা জানিয়েছেন, তাদের লক্ষ্য ছিল তালেবানের হাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা।

    অবশ্য তালেবান নেতারাও জানিয়েছেন, তারা জোরপূর্বক কাবুল দখল করতে চান না। তাদের এক নেতার বরাতে রয়টার্স জানিয়েছে, কাবুল ছাড়তে আগ্রহীদের নিরাপদে বের হওয়ার সুযোগ দিতে নির্দেশ দিয়েছে তালেবান। রাজধানীতে সহিংসতা চালানো থেকে বিরত থাকতেও যোদ্ধাদের নির্দেশ দেওয়া হয়েছে।

    তালেবানের ওই নেতা জানিয়েছেন, নারীদের সুরক্ষিত এলাকায় যাওয়ার অনুরোধ করা হয়েছে। এর আগে রোববার সকালে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় জালালাবাদ শহর প্রায় বিনাযুদ্ধে দখলে নেয় তালেবান। তারও আগে শনিবার দেশটির উত্তরাঞ্চলীয় শহর মাজার-ই-শরিফ দখল করে তালেবান সদস্যরা। এখন শুধু কাবুলের পতন ঘটলেই আফগানিস্তানের ক্ষমতায় তালেবানের প্রত্যাবর্তন নিশ্চিত হবে। সূত্র : আলজাজিরা


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ