ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি বরিশালে নানা আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার সাবেক এমপি রিমনের বাসা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ : পীর চরমোনাই একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন তিন আসামির জবানবন্দিতে উঠে এলো অপ্রতিম হত্যার ভয়াবহ বর্ণনা দুর্নীতিবাজদের চিহ্নিত করতে কমিটি, বিদেশ ভ্রমণে লাগাম টানার নির্দেশ বিসিসিতে পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা
  • বিদেশগামী শিক্ষার্থীদের টিকার আবেদন ২৬ আগস্টের মধ্যে

    বিদেশগামী শিক্ষার্থীদের টিকার আবেদন ২৬ আগস্টের মধ্যে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিদেশে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে যারা দেশে অবস্থান করছেন তারা করোনাভাইরাসের টিকার প্রয়োজনে রেজিস্ট্রেশন করতে পারবেন আগামী ২৬ আগস্ট পর্যন্ত।

    এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় আজ জানিয়েছে, বিদেশে অধ্যয়নরত কিন্তু কোভিড-১৯ মহামারীর কারণে বর্তমানে বাংলাদেশে অবস্থানরত এবং বিদেশে শিক্ষালাভে ইচ্ছুক বাংলাদেশের শিক্ষার্থীদের কোভিড-১৯ নিরোধী ভ্যাক্সিন গ্রহণের রেজিস্ট্রেশন সম্পর্কিত আবেদন পররাষ্ট্র মন্ত্রণালয় ১৩ জুলাই, ২০২১ তারিখে জারিকৃত পরিপত্রের মাধ্যমে গ্রহণ শুরু করে। আবেদন গ্রহণের সময়সীমা ২৭ জুলাই, ২০২১ বেঁধে দেয়া হলেও শিক্ষার্থীদের প্রয়োজনীয়তা অনুধাবনপূর্বক এবং তাদের সুবিধার্থে সেটি পরবর্তীতে ৩১ জুলাই, ২০২১ তারিখ পর্যন্ত বর্ধিত করা হয়। ৩১ জুলাই বিকাল ৫টা হতে আবেদন গ্রহণ বন্ধ করে দেয়া হয়।

    পররাষ্ট্র মন্ত্রণালয় আরো জানিয়েছে, ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষিতে অদ্য ১৬ আগস্ট,২০২১ তারিখে জারিকৃত পরিপত্রের মাধ্যমে শিক্ষার্থীদের আবেদন গ্রহণ ১৭ আগস্ট ২০২১ থেকে পুনরায় শুরু করার সিদ্ধান্ত গৃহিত হয় যা  ২৬ আগস্ট ২০২১ তারিখ বিকাল ৫ টা পর্যন্ত চলমান থাকবে।

    এতে বলা হয়েছে, সংশ্লিষ্ট শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র [পাসপোর্ট, ভিসা (প্রযোজ্য ক্ষেত্রে), বৈদেশিক শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি কনফার্মেশন ডকুমেন্ট/ ছাত্রত্ব প্রমাণের সনদ/ স্টুডেন্ট আইডি] স্ক্যান পূর্বক একটি PDF/ZIP ফরম্যাটে, vaccine.coronacell@mofa.gov.bd ইমেইলে পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়। এছাড়াও আবেদন ইমেইল প্রেরণের পাশাপাশি বাধ্যতামূলকভাবে https://forms.gle/KPa33LddmSKFPezd7 এই অ্যাড্রেসে গিয়ে গুগল ফর্ম পূরণের মাধ্যমে  আবেদন সম্পন্ন করার  নির্দেশনা দেয়া হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ