ঢাকা রবিবার, ০৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • ইমাম সমিতির নেতৃবৃন্দের মাঝে ভাতার চেক বিতরণ

    ইমাম সমিতির নেতৃবৃন্দের মাঝে ভাতার চেক বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন নগরীর ৩০টি ওয়ার্ডে সকল মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনদের মাসিক ভাতা প্রদান করবেন। সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন ঘটালেন তিনি। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ইমাম এবং মুয়াজ্জিনদের মাসিক ভাতা কার্যক্রম শুরু চালু করেছেন মেয়র। সোমবার রাতে নগরীর কালীবাড়ি রোড সেরনিয়াবাত ভবনে আনুষ্ঠানিকভাবে ইমাম মুয়াজ্জিনদের হাতে ভাতার টাকা তুলে দেন মেয়র সাদিক আবদুল্লাহ। এরপর থেকে প্রতি মাসে নির্ধারিত সময়ের মধ্যে প্রত্যেক ইমাম মুয়াজ্জিনের ব্যাংক অ্যাকাউন্টে সম্মানির টাকা পৌঁছে যাবে।

    সোমবার রাতে সেরনিয়াবাত ভবনে ইমাম মুয়াজ্জিনদের মাঝে মাসিক সম্মানি ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এছাড়াও জামে এবায়দুল্লাহ মসজিদের খতিব মাওলানা নুরুর রহমান বেগ এবং ইমাম সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ড থেকে আগত ইমাম এবং মুয়াজ্জিনগণ  উপস্থিত ছিলেন।

    জানা গেছে, ‘গত ঈদ উল ফিতরের পূর্বে অর্থাৎ ২৭ রমজান এক অনুষ্ঠানে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডের মধ্যে যত মসজিদ রয়েছে সেসকল মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনদের মাসিক ভাতা প্রদানের প্রতিশ্রুতি দেন। তার ঘোষণা অনুযায়ী প্রতি মাসে এক একজন ইমাম ৬০০ এবং মুয়াজ্জিনরা ৪০০ টাকা করে সম্মানি ভাতা পাবেন। মেয়রের সেই ঘোষণার পরে নগরীর বিভিন্ন মসজিদ থেকে ইমাম মুয়াজ্জিনরা ৯২২টি ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন। প্রতিটি অ্যাকাউন্টের বিপরীতে ২৭ রমজান ঘোষণার দিন থেকে গত তিন মাসের চেক ইমাম সমিতির নেতৃবৃন্দের হাতে তুলে দিয়েছেন মেয়র সাদিক আবদুল্লাহ।


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ