ঢাকা সোমবার, ২৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • বরিশালে ভোক্তা অধিকারের অভিযানে ৪৬ হাজার টাকা জরিমানা

    বরিশালে ভোক্তা অধিকারের অভিযানে ৪৬ হাজার টাকা জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় ভেজাল বিরোধী অভিযান চালিয়েছে ১০ম আর্মড পুলিশ ব্যাটালিয়ন। এসময় সাতটি প্রতিষ্ঠানকে ৪৬ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। সোমবার সকাল সোয়া ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত বরিশালের উজিরপুর এবং গৌরনদী উপজেলায় এই অভিযান পরিচালিত হয়।

    আর্মড পুলিশ জানিয়েছে, ‘জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রাণী মিত্র ও জেলার সহকারী পরিচালক মো. শাহ্ শোয়াইব মিয়ার নেতৃত্বে শিল্প-কারখানা পরিদর্শন এবং তদারকিমূলক কার্যক্রমের অংশ হিসেবে অভিযান পরিচালিত হয়।

    অভিযানে দুটি উপজেলার নয়ন মেডিকেল হলের মো. আনোয়ার হোসেন কে ১০ হাজার, জিন্দেগী মেডিকেল হলের মালিক মো. আতিকুর রহমান কে ২৫ হাজার টাকা, জুয়েল স্টোরের মো. জুয়েল কে এক হাজার টাকা, মা মেডিকেল কর্ণারের মো. রিয়াজুল ইসলামকে এক হাজার টাকা, জনতা ফার্মেসীর মালিক আতিকুল রহমানকে তিন হাজার টাকা এবং খান ফার্মেসীর মো. মাঈন হাওলাদারকে সাড়ে তিন হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৭, ৩৮ এবং ৫১ ধারায় ওই সাতটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয় বলে জানানো হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ