ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি বরিশালে নানা আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার সাবেক এমপি রিমনের বাসা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ : পীর চরমোনাই একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন তিন আসামির জবানবন্দিতে উঠে এলো অপ্রতিম হত্যার ভয়াবহ বর্ণনা দুর্নীতিবাজদের চিহ্নিত করতে কমিটি, বিদেশ ভ্রমণে লাগাম টানার নির্দেশ বিসিসিতে পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা
  • আর শরণার্থী নেওয়ার পরিস্থিতি আমাদের নেই : পররাষ্ট্রমন্ত্রী

    আর শরণার্থী নেওয়ার পরিস্থিতি আমাদের নেই : পররাষ্ট্রমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার পর বাংলাদেশে আফগান শরণার্থীদের আশ্রয় দেওয়ার মতো পরিস্থিতি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। 

    আজ মঙ্গলবার (১৭ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন তিনি।

    ড. মোমেন বলেন, 'আফগানিস্তানে জনগণের সরকার হলে আমরা, তাদের সঙ্গে থাকব। আফগানিস্তানের পরিস্থিতি আমরা সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছি।' এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্র আমাদের অনুরোধ করেছে, কিছু আফগানকে সাময়িকভাবে বাংলাদেশে আশ্রয় দেওয়ার জন্য। তবে, আমরা তাদের বলেছি, আশ্রয় দিতে পারলে আমরাও খুশি হতাম, তবে আমরা ইতোমধ্যেই ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছি। আমাদের আর কোনো শরণার্থীকে আশ্রয় দেওয়ার মতো পরিস্থিতি নেই।'

    বিদেশের মিশনগুলোতে পাসপোর্ট সংকট প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, পাসপোর্ট সরবরাহ করে পাসপোর্ট অধিদপ্তর। তবে প্রিন্ট করতে না পারার জন্য এই সংকট সৃষ্টি হয়েছে। এখন আবার প্রিন্টিং শুরু হয়েছে। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ