ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • তালেবান নিয়ে কঠোর অবস্থানে ফেসবুক: বিবিসি

    তালেবান নিয়ে কঠোর অবস্থানে ফেসবুক: বিবিসি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তালেবানকে ‘বিপজ্জনক সংগঠন’ মনে করে ফেসবুক। এজন্য নিজেদের প্লাটফর্ম থেকে তালেবানকে নিষিদ্ধ করেছে প্রতিষ্ঠানটি। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে তালেবানের সব ধরনের পোস্টের পাশাপাশি তালেবানদের প্রতি সমর্থনমূলক সব কন্টেন্ট নিষিদ্ধ করেছে ফেসবুক কর্তৃপক্ষ।

    মঙ্গলবার বিবিসির খবরে বলা হয়েছে, বছরের পর বছর তালেবান সামজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের বার্তা ছড়িয়ে আসছিল। ফেসবুকের এক মুখপাত্র বিবিসিকে বলেন, ‘যুক্তরাষ্ট্রের আইনে তালেবান সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ। আমরাও আমাদের ‘বিপজ্জনক সংগঠন’ নীতিমালার আওতায় সব ধরনের সেবা থেকে গোষ্ঠীটিকে নিষিদ্ধ করেছি’।

    ওই মুখপাত্র আরো জানান, ‘আফগানিস্তান বিশেষজ্ঞদের নিয়ে গড়া নিবেদিত একটি দল আছে আমাদের। ওই দলের সদস্যরা স্থানীয় প্রেক্ষাপট সম্পর্কে জ্ঞান রাখে, প্ল্যাটফর্মে আমাদের সমস্যাগুলো সনাক্ত করতে এবং সতর্ক করতে সাহায্য করে থাকে।’ ‍

    উল্লেখ্য, গত রবিবার আফগানিস্তানের রাজধানী কাবুল দখলে করে তালেবান। এরপর প্রেসিডেন্ট প্রাসাদে অবস্থান নিয়েছে তালেবানের শীর্ষ নেতারা। সেদিনই দেশ ছেড়ে পালায় আফগান প্রেসিডেন্ট আশরাফ গণি। দেশটিতে সরকার গঠন করতে কাজ শুরু করেছে তালেবান।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ