ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি বরিশালে নানা আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার সাবেক এমপি রিমনের বাসা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ : পীর চরমোনাই একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন তিন আসামির জবানবন্দিতে উঠে এলো অপ্রতিম হত্যার ভয়াবহ বর্ণনা দুর্নীতিবাজদের চিহ্নিত করতে কমিটি, বিদেশ ভ্রমণে লাগাম টানার নির্দেশ বিসিসিতে পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা
  • আফগান শরণার্থীদের আশ্রয় দেয়ার পরিস্থিতি নেই

    আফগান শরণার্থীদের আশ্রয় দেয়ার পরিস্থিতি নেই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশে আফগান শরণার্থীদের আশ্রয় দেওয়ার মতো পরিস্থিতি নেই।

    মঙ্গলবার (১৭ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সাথে তিনি এ কথা বলেন।


    পররাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু আফগানকে সাময়িকভাবে বাংলাদেশে আশ্রয় দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র আমাদের অনুরোধ করেছে। তবে, আমরা তাদের বলেছি, আশ্রয় দিতে পারলে আমরাও খুশী হতাম, তবে আমরা ইতোমধ্যেই ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছি। আমাদের আর কোনো শরণার্থীকে আশ্রয় দেওয়ার মতো পরিস্থিতি নেই।

    এসময় ড. মোমেন বলেন, আফগানিস্তানে জনগণের সরকার হলে আমরা তাদের সঙ্গে থাকবো। আফগানিস্তানের পরিস্থিতি আমরা সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছি।

    বিদেশের মিশনগুলোতে পাসপোর্ট সংকট নিয়ে জানতে চাইলে ড. মোমেন বলেন, পাসপোর্ট সরবরাহ করে পাসপোর্ট অধিদপ্তর। তবে প্রিন্টিং করতে না পারায় এই সংকট সৃষ্টি হয়েছে। এখন আবার প্রিন্টিং শুরু হয়েছে বলে জানান তিনি।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ